
ইফতারে প্রাণ জুড়াতে স্বাস্থ্যকর ফলের শরবত


চলছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। অন্য সময়ের চেয়ে এ সময় খাবারের আয়োজনে থাকে ভিন্নতা। রোজায় দিনের বেশ বড় একটা সময় কোনো খাবার খাওয়া হয় না বলে সুস্থতার কথা বিবেচনা করে সাহরি ও ইফতারে ভেবেচিন্তে খাবার বাছাই করতে হয়। রোজার সময় ভাজাপোড়া কম খেয়ে পুষ্টি চাহিদা পূরণ করে এমন খাবার বেশি বেশি খাওয়া দরকার। আর করোনাভাইরাস প্রতিরোধে আমাদের সবারই এখন অ্যান্টি-অক্সিডেন্টযুক্ত খাবার গ্রহণ করা উচিত। এক্ষেত্রে নানারকম ফল এবং ফলের শরবতের কোনো বিকল্প নেই।
তরমুজের শরবত
উপকরণ: মাঝারি আকারের তরমুজ (১টি), বিট লবণ (১ চা চামচ), চিনি (২ টেবিল চামচ), ক্রিম (আধা কাপ), লেবুর রস (২ চা চামচ)।


প্রস্তুত প্রণালি: তরমুজের বিচি ফেলে দিয়ে শুধু লাল অংশটা নিন। এবার তরমুজটি ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারের জগে নিন। এর মধ্যে পরিমাণমতো চিনি, বিট লবণ, লেবুর রস যোগ করে ব্লেন্ড করুন এবং ঠাণ্ড হওয়ার জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। এবার একটি বাটিতে ক্রিম নিয়ে দুই চা চামচ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। পরিবেশনের সময় গ্লাসে ফ্রিজে রাখা তরমুজের রস ঢেলে উপরে ফেটানো ক্রিম ঢেলে দিন। সবশেষে কয়েকটি তরমুজের টুকরো উপরে ছড়িয়ে পরিবেশন করুন মজাদার তরমুজের শরবত।
H/N



























