ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে আজ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ২৮, ২০২১ | ১:০৬
Link Copied Successfully!

প্রচণ্ড তাপদাহে অতীষ্ঠ জনজীবন। রোদের তীব্রতায় বাইরে বের হওয়ার জো নেই। ঘরেও প্রচণ্ড তাপ। গরমে স্বস্তি মিলতে পারে আজ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা ও কুষ্টিয়া অঞ্চলসহ বিভাগীয় শহর রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানে ‘অস্থায়ীভাবে’ আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

এ ছাড়া ঢাকাসহ কিছু জায়গায় আজ দেরিতে রোদের মুখ দেখা গেলেও রোদের তীব্রতা তুলনামূলকভাবে কম ছিল। সকালের দিকে কিছু স্থানে আকাশ মেঘলা দেখা গেছে। যদিও সকালে ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে ‘মৃদু তাপপ্রবাহ’ থেকে ‘মাঝারি তাপপ্রবাহ’ বয়ে যাচ্ছে, তা কিছু জায়গায় কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

‘মৃদু তাপপ্রবাহ’ থেকে ‘মাঝারি তাপপ্রবাহ’ বয়ে যাচ্ছে সীতাকুণ্ড, হাতিয়া, রাঙামাটি, কুমিল্লা, মাইজদীকোর্ট, ফেনী, রাজশাহী ও পাবনা অঞ্চলেও।

আজ দেশজুড়ে দিনের তাপমাত্রা কমার ইঙ্গিত দিলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার কথা জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

H/N

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস