কোটি টাকার পরী পালঙ্ক!

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৫, ২০২১ | ১১:১৬
Link Copied Successfully!

সেগুন কাঠ দিয়ে পরী পালঙ্ক বানিয়েছেন খাগড়াছড়ির গুঁইমারা উপজেলা শহরের মো. নুরুন্নবী। ওই পালঙ্কে রয়েছে কাঠের কারুকাজ করা ১৬ পরী। পালঙ্ক বানাতে সময় লেগেছে তিন বছর দুই মাস। ওই দৃষ্টিনন্দন পালঙ্কটির দাম প্রায় কোটি টাকা। তবে সেটি এখনও বিক্রি হয়নি বলে জানা গেছে।

বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখা যায়, দৃষ্টিনন্দন পালঙ্কটির চার কোনায় বড় চারটি পরী ও মাঝারি চারটি পরী এবং দুই প্রান্তে রয়েছে আটটি ছোট পরী। ওই খাটে বড় চার পরীর হাতে দেওয়া হয়েছে চারটি প্রজাপতি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খাটের ছবি ছড়িয়ে পড়লে এটি দেখতে অনেকেই ঘটনাস্থলে ভিড় করেন।

বিজ্ঞাপন

 

 

 

বিজ্ঞাপন

 

 

জানা যায়, গুঁইমারার নুরুন্নবীর বাড়িতে ২০১৭ সালে শুরু হয় ওই পরী পালঙ্ক তৈরির কাজ। চলতি বছরের ১৬ মার্চ কাজ শেষ হয়েছে।

খাটটি তৈরি করতে মো. আবু বক্কর দীর্ঘ সময়ের এই কাজের পারিশ্রমিক নিয়েছেন ৯ লাখ ৫০ হাজার টাকা। এটি তৈরি করতে কাঠ লেগেছে প্রায় ১০০ ঘনফুট। আবু বক্কর কোনো নকশার অনুকরণ ছাড়া পালঙ্ক তৈরি করেছেন।

আবু বক্কর জানান, ১৪ বছর বয়সে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় একটি ফার্নিচার দোকানে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। এর চার বছরের মধ্যে পরিপূর্ণ কারিগর হয়ে ওঠেন। এর পর তিন বছর আগে তিনি এই কাজের চুক্তি নিয়ে নেন। তিন বছর দুই মাসে তিনি কাজ শেষ করেন।

 

 

 

 

তিনি আরও বলেন, দীর্ঘ তিন বছর আগে এই পালঙ্ক তৈরির চুক্তি নিয়েছি। সম্পূর্ণ নিজের ডিজাইনে এই পালঙ্ক আমি বানিয়েছি। এই খাটের পারিশ্রমিক চুক্তি অনুসারে নিয়েছি ৯ লাখ ৫০ হাজার টাকা।

নুরন্নবী জানান, ভিন্ন কিছু করার ভাবনা থেকেই ব্যতিক্রমী একটি খাট তৈরির চিন্তা করেন তিনি। তিন বছর আগে কাঠ সংগ্রহ করে কাজ শুরু করা হয়। তিন বছর দুই মাস পর স্বপ্নের পূর্ণতা লাভ করেছে।

 

 

 

 

 

তিনি আরও বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় নেওয়ার জন্যই এই খাটটি তিনি তৈরি করেছেন। এটি তৈরি করতে আবু বক্করের ৯ লাখ ৫০ হাজার টাকা পারিশ্রমিকসহ মোট ব্যয় হয়েছে ৪০ লাখ টাকা। পরী পালঙ্কটি মসৃণ করতে চারজন শ্রমিকের সময় লেগেছে এক মাস ১৯ দিন। এই খাটটির দাম ধরা হবে এক কোটি টাকা। ইতিমধ্যে ঢাকার এক বড় কর্মকর্তা খাটটি ৭০ লাখ টাকা পর্যন্ত দাম বলেছেন।

ওই খাটটি দেখতে স্থানীয়রা ছাড়াও ঢাকা থেকে কিছু শৌখিন ব্যক্তি তার বাড়িতে এসেছেন বলে জানিয়েছেন তিনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশ অচল হওয়ার পথে: মাহবুব আলম মতলবের কালিয়াশ গ্রামে হতদরিদ্রের বসত ঘর পুড়ে ছাই টামটা দঃ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা সরকারের সকল সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: সভাপতি আয়েত আলী ভূঁইয়া হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেটে ইমন এক্সপোর্ট গ্যালারির মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে কচুয়ায় কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল বেগম মসজিদ মাদ্রাসার সীরাত প্রতিযোগিতায় ল্যাপটপ-সাইকেলসহ বিভিন্ন পুরস্কার বিতরণ অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তুরস্কে খনি ধস, নিহত ৫ কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট ৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন