জনসচেতনতা বৃদ্ধিতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

Default User
চয়ন ঘোষ, মতলব দক্ষিণ প্রতিনিধি
আপডেটঃ মার্চ ২৩, ২০২১ | ১১:১৬
Link Copied Successfully!

চাঁদপুর জেলার মতলব দক্ষিণে “মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” এই প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে মতলব সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহযোগিতায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২১ পালন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মহড়া অনুষ্ঠিত।

আজ ২৩ মার্চ মহড়া অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম খাঁনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিএইচএম কবির আহমেদ।

বিজ্ঞাপন

 

 

 

বিজ্ঞাপন

 

অগ্নি নির্বাপন বিষয়ক মহড়া অনুষ্ঠানে সার্বিক নির্দেশনা প্রদান করেন মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান নূর।

মতলব দক্ষিণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এই মহড়ার আয়োজন করা হয়।

এসময় মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন মজুমদার, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার রুমা, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী কামরুল হাসান, মতলব ফায়ার স্টেশনের সাব অফিসার মোঃ আলী সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের চৌকস ফায়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা