দাউদকান্দিতে চলন্ত বাসে আগুন নিহত ৩, আহত ১১

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১১, ২০২১ | ৮:০০
Link Copied Successfully!

কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা দিকে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকা থেকে মতলবগামী মতলব এক্সপ্রেস বাসে এ ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের হাবিলদার আশরাফুল আলম ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের মধ্যে ৯ যাত্রীকে ঢাকায় পাঠানো হয়েছে। ২ যাত্রীকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাসের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, মতলব এক্সপ্রেসের বাসটি গৌরীপুর বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের সদস্যর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে আগুন আশপাশে ছড়িয়ে পড়তে পারেনি।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় সাত কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।

কুমিল্লার দাউদকান্দির পাপিয়া পরিবহনের যাত্রী কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী আনিকা সুলতানা বলেন, ‘রাতের বেলায় যানজটে আটকে থেকে গাড়ি থেকে নেমে নিরাপত্তার অভাবে হাঁটতেও পারছি না। অথচ কষ্ট পাচ্ছি।’

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহিরুল হক বলেন, লাশগুলো দাউদকান্দি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা