৫ গণমাধ্যমের লাইসেন্স বাতিল মিয়ানমারে

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ মার্চ ৯, ২০২১ | ৩:২৫
Link Copied Successfully!

মিয়ানমারের সামরিক জান্তা সরকার অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের খবর নিয়ন্ত্রণের চেষ্টা হিসেবে পাঁচটি সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিল করেছে।
সোমবার রাতে দেশটির মিজিমা, ডেমোক্র্যাটিক ভয়েস অব বার্মা (ডিভিবি), খিট থিট মিডিয়া, মিয়ানমার নাউ এবং সেভেন ডে নিউজ নামে পাঁচটি সংবাদমাধ্যম বন্ধ করে দিতে বলা হয়েছে। খবর গার্ডিয়ানের।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এমআর টিভির এক ঘোষণায় বলা হয়েছে—এসব সংবাদমাধ্যম আর কোনো মিডিয়া প্লাটফরম কিংবা মিডিয়া প্রযুক্তি ব্যবহার করে সম্প্রচার কিংবা লেখা বা কোনো তথ্য প্রকাশ করতে পারবে না।

জান্তাবিরোধী বিক্ষোভ মিয়ানমারে ক্রমেই জোরালো হচ্ছে। এখন পর্যন্ত ৬০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে।

বিজ্ঞাপন

সেনাশাসকদের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে গত সোমবার ধর্মঘটের ডাক দেয় দেশটির গুরুত্বপূর্ণ ট্রেড ইউনিয়নগুলো। ধর্মঘটের ফলে বন্ধ থাকে বৃহত্তম শহর ইয়াঙ্গুনের দোকানপাট, কলকারখানা। নির্মাণ, কৃষি ও পণ্য উৎপাদনসহ অন্তত নয়টি খাতের ট্রেড ইউনিয়ন সোমবারের ধর্মঘটে অংশ নেয়।

এ ছাড়া আইন প্রয়োগের অজুহাতে হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়েও মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনী। ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা দখল করে সামরিক জান্তা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা