মিয়ানমারে বিক্ষোভে আবারও গুলি, নিহত ৯

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ মার্চ ৩, ২০২১ | ৬:০৫
Link Copied Successfully!

ইয়াঙ্গুনে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন হোমমেড শিল্ড পড়েছে বিক্ষোভকারীরা। ছবি: এপি
মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভ দমনে পুলিশের গুলিতে আরও নয়জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও কয়েকজন। এক মাস ধরে চলা সংকট শেষ করতে আঞ্চলিক একটি জোটের কূটনৈতিক চাপ সত্ত্বেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। তার একদিন পর এই ঘটনা ঘটলো। খবর রয়টার্সের।

বুধবার নিহত নয় জনের মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম মান্দলে শহরে দুজন এবং মধ্য সাগাইং অঞ্চলের মন্যওয়া শহরে কমপক্ষে চারজন নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এই ছয়জন নিয়ে অভ্যুত্থানের পর মিয়ানমারে কমপক্ষে ৩০ জন বেসামরিক মানুষ নিহত হলো। গত ১ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট উইন মিন্টকেও গ্রেফতার করে দেশটির সামরিক বাহিনী। গ্রেফতারের পর মিন্টের বিরুদ্ধে করোনাভাইরাসের বিস্তার রোধে জারি করা বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

বিজ্ঞাপন

মিয়ানমারে ১ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে উৎখাত করে দেশটির সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করে। প্রথম থেকেই সেনাবিরোধী বিক্ষোভে উত্তাল হতে থাকে মিয়ানমার। কিন্তু গত শনিবার থেকে পুলিশ মারাত্মক বেপরোয়া আচরণ করতে থাকে। আন্দোলনকারীদের বেধরক লাঠিপেটা থেকে তাদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে। গত রবিবার ছিল চলমান আন্দোলনের সবচেয়ে রক্তাক্ত দিন। ওইদিন ১৮ নিহত হন এবং আহত হন ৩০ জন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা