আল্লাহ্ ও আল্লাহর রাসুল (সা) সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রজব মাস থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে

Default User
ইসতিয়াক জামান নাফিজ
আপডেটঃ ফেব্রুয়ারি ১৬, ২০২১ | ৮:৪৪
Link Copied Successfully!

মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন, হযরত আল্লামা শাহ্সূফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী (মা:জিআ:) বলেছেন, রমজান মাস মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ রহমত।

রমজান মাস আত্মশুদ্ধির মাস, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস। এ মহিমান্বিত মাস মূলত এক বিশেষ কর্মশালা, যা মানুষকে খারাপ পথ থেকে বিরত রেখে ভাল কাজে উৎসাহিত করে।
আল্লাহ্ ও আল্লাহর রাসুল (সা) এর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রজব মাস থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে।


রজব মাসের প্রতিরাতেই নফল নামায ও তাহাজ্জুদ আদায় করা আল্লাহর নৈকট্য লাভের জন্য উত্তম একটি আমল।
সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী (মা:জি:আ:) রজব মাসে একটি দোয়া বেশি বেশি পাঠ করতে বলেন – “আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রামাদান।”
যার অর্থঃ “হে আল্লাহ! রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে পবিত্র রমজান মাস নসিব করুন।”
তাসাউফের জ্ঞান অর্জন ও চর্চা বাড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান, আল্লামা শাহ্সূফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী।
১৫ ফেব্রুয়ারি রাতে ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া শাহ্সূফি সৈয়দ মুহাম্মদ আছমত উল্লাহ্ শাহ্ (রহঃ) এর পবিত্র ওরশ মুবারক উপলক্ষ্যে আয়োজিত সুন্নী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মনিরুল উলুম বারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার, মাওলানা মুহাম্মদ ফখরুদ্দীন ক্বাদের চৌধুরীর (মাঃজিঃআঃ)সভাপতিত্বে, মুখ্য আলোচক ছিলেন, শাহ্ বখতিয়ার খাঁ জামে মসজিদের খতিব মুফতি আবুল কাশেম তাহেরী।
আলোচনায় অংশগ্রহণ করেন, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক
হাফেজ মুফতি মাকসুদুর রহমান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা