ফরিদগঞ্জে সাতদিনে পাঁচ মৃতদেহ উদ্ধার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ৬, ২০২১ | ১০:০১
Link Copied Successfully!

সামাজিক ও নৈতিক অবক্ষয়, সাংসারিক টানাপোড়েন ও ধর্মীয় মূল্য বোধের অভাব থেকে ফরিদগঞ্জে হঠাৎ করেই আত্মহননের প্রবনতা বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ গত এক সপ্তাহে ৫টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। এরমধ্যে উঠতি বয়সের কিশোর- কিশোরী ও গৃহবধূদের মধ্যেই এই প্রবণতাটা বেশি দেখা যায়। ৫টি আত্মহত্যার ঘটনার মধ্যে দুইজন কিশোর, কিশোরী ও তিনজন গৃহবধূ।

বৃহস্পতিবার গভীর রতে প্রবাসী স্বামীর সাথে মুঠোফোনে কথোপকথনের একপর্যায়ে অভিমানে শারমীন আক্তার(২২) নামে এক গৃহবধু গলায় ফাঁস দেয়।

এর আগে প্রেমে ব্যর্থ হয়ে ফেস বুকে স্টেটাস দিয়ে ৩ ফেব্রুয়ারী বুধবার রাতে ফরিদগঞ্জ পৌরসভাধীন পশ্চিম বড়ালি গ্রামের আবুল বাসারের ছেলে শামীম হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

বিজ্ঞাপন

একই দিন বিকালে চরদু:খিয়া পুর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের রাঢ়ি বাড়ির রাকিব হোসেনের স্ত্রী ও দুই সন্তানের জননী সুইটি আক্তার গলায় ফাঁস দিয়ে আহনন করে।

৩১ জানুয়ারী বালিথুবা পূর্ব ইউনিয়নের সোসাইরচর গ্রামের বাইশ্যা বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী হাবিবুর রহমান(১৯) গলায় ফাঁস দিয়ে এবং গত ২৮ জানুয়ারী গোবিন্দপুর গ্রামে হাসি আক্তার ঝর্না(১৬) নামে এক কিশোরী গৃহবধূ বিষপানে আত্মহনন করে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনাচর্জ মোহাম্মদ শহিদ হোসেন বলেন, সামাজিক মূল্যবোধের অভাব, পারিবারিক বন্ধন হ্রাস পাওয়া এবং সন্তানদের প্রতি অভিভাবকদের তদারকির অভাব এবং দাম্পত্য জীবনে স্বামী ও স্ত্রীর পরস্পরের প্রতি আস্থাহীনতাই দায়ী। আমি নিজে এসব বিষয়ে কাজ করার চেষ্টা করছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা