
চাঁদপুর জেলা আওয়ামীলীগ নেতা পতিতাসহ আটক


ঢাকার মগবাজারের এক ভাসমান পতিতার বাসভবন থেকে পতিতাসহ গ্রেফতার হয়েছেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের বিঞ্জান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক একে এম আবদুল মোতালেব(৬৯)।
হাতিরঝিল থানা পুলিশ গত ২২জানুয়ারি সন্ধ্যায় মাদক উদ্ধার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের গ্রেফতার অভিযান পরিচালনাকালে মগবাজারে ওয়ারলেস রেইল গেইটে অবস্হানকালীন গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুব্রত দেবনাথ বড় মগবাজার বাসা ১৬৫/ এ এর ৫ম তলার ফ্লাট নং বি/ ৪থেকে পতিতা ব্যবসায় রোকসানা(৫০), তার ছেলে আশিক চৌধুরী(২৫), মেয়ে সানজিদা চৌধুরী(১৯), এবং যৌনকর্মী মিথিলা ওরফে মুক্ত(১৭), আকলিমা আক্তার ওরফে আনহাসহ ইঞ্জি. একে এম আবদুল মোতালেবকে গ্রেফতার করে। অভিযান পরিচালনাকালে দু’ই যৌনকর্মী সুকৌশলে পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে কনডম, ইয়াবা ও বিদেশী মদ উদ্ধার করে পুলিশ।
পরদিন ২৩জানুয়ারি অভিযান পরিচালনাকারী কর্ম কর্তা এসআই সুব্রত বাদী হয়ে ৮জনকে আসামী করে হাতিরঝিল থানায় পতিতাবৃত্তি কার্যক্রম পরিচালনা করার অপরাধ ও মানব পাচার প্রতিরোধ দমন আইন ২০১২ এর ১২(১)১৩ধারায় একটি মামলা করেন। মামলা নং ৩৯।


মামলা সূত্রে জানাযায়, হাতিরঝিল থানার মগবাজার এলাকার বাসা নং ১৯৫/ এ, ৫তলা বি/ ৪নং ফ্লাটে মোসাঃ রোকসানার(৫০) তত্ত্ববধানে দেহ ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন কচুয়া উপজেলার কড়াইয়া ইউনিয়নের নলুয়া গ্রামের মৃত হাজী ইদ্রিস মুন্সীর ছেলে চাঁদপুর জেলা আওয়ামীলীগের বিঞ্জান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা ইঞ্জি. একে এম আবদুল মোতালেব। নি বিভিন্ন সময় ওই ফ্ল্যাটে ধর্না ট্য ব্যাক্তিদের নিয়ে আসা যাওয়া করতেন। এ ব্যাপারে প্র্রতিবেশীরা প্রতিবাদ করে ও কোন পল পায়নি।
তিনি একসময় গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশল হিসেবে কর্মরত ছিলেন। ওই সময় অবৈধ টাকার পাহাড় বানিয়েছেন তিনি। নামে-বেনামে তার রয়েছে শত শত কোটি টাকার সম্পদ। ঢাকাতে একাধীক বাড়ীর মালিক তিনি।
এদিকে ঢাকায় পতিতাসহ জেলা আওয়ামীলীগের নেতা আবদুল মোতালেব পতিতাসহ ধরা পরার বিষয়টি চাঁদপুর-কচুয়াতে জানাজানি হলে তাকে দল থেকে বহিস্কারের জোরালো দাবি উঠে।
সূত্র:-চাঁদপুুর প্রবাহ




























