সকাল থেকে নারী ভোটারদের উপচে পড়া ভিড়

Default User
খালেকুজ্জামান শামীম
আপডেটঃ জানুয়ারি ৩০, ২০২১ | ১১:৫৪
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে শান্তিপূর্ন পরিস্থিতিতেই পৌরসভার নির্বাচন শুরু হয়েছে। শনিবার সকাল থেকে কেন্দ্রগুলোতে দেখা গেছে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি।

হাজীগঞ্জ পৌরসভার বলাখালের ১ নং ( দ:)ওয়ার্ডের বলাখাল মরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখাগেছে পুরুষ ভোটারের চাইতে নারী ভোটারের উপস্থিতি চোখে পড়ার মত। এখানে দুই চার জন পুরুষ ভোটারদের দেখা মিললেও শত শত নারী ভোটার লাইনে দাঁড়িয়ে।

এ কেন্দ্রে হিন্দু ভোটাররাই বেশি। এখানকার কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান বলেন, শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহন শুরু হয়েছে। এ ধারা ভোট গ্রহন শেষ পর্যন্ত থাকলে আমার বিজয় নিশ্চিত।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ সরকারী পাইলট হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা গেছে একই চিত্র।  লাইনে দাঁড়ানো ভোটার হালিমা বেগম ও জবেদা বেগম নামে দুজন নারী বলেন, ফজর পড়েই ভোট কেন্দ্রে চলে আসছি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারলে ভালো লাগবে।

হাজীগঞ্জের আলীগঞ্জ পিটিআই কেন্দ্র, এনায়েত পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও একই চিত্র দেখা গেছে।

এদিকে দুপুরের দিকে বলাখাল জে এন স্কুল কেন্দ্রে কিছুটা অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করেছে কাউন্সিলর প্রার্থী সাখাওয়াত হোসেন। তবে সেখানেও নারী ভোটারের উপস্থিতি ছিল দেখার মত।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ পৌরসভা নির্বচনে বর্তমান মেয়র আসম মাহবুব উল আলম লিপন নৌকা, সাবেক তিন বারের মেয়র আবদুল মান্নান খান ধানের শীষ প্রতিক নিয়ে মেয়র পদে নির্বাচন করছেন। জেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদ বলেন, শান্তিপূর্ন নির্বাচন উপহার দিতে আমাদের সকল কার্যক্রম অব্যাহত রয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা