
ডাকাতি মামলায় কার্তিক সাহার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা!
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড মকিমাবাদের কাউন্সিলর পদ প্রার্থী কার্তিক সাহার বিরুদ্ধে ডাকাতি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করেছে বিজ্ঞ আদালত।
গত কয়েকদিন আগে গ্রেফতারী পরোয়ানার নোটিশ হাজীগঞ্জ থানায় আসে। তবে পুলিশ বলছে, গ্রেফতারী পরোয়ানা চাঁদপুর আদালত থেকে না হওয়ায় সন্দেহ আছে। এটি বরিশাল বিভাগের একটি ডাকাতি মামলায় গ্রেফতারী পরোয়ানা দেখানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত হতে বরিশাল বিভাগের সংশ্লিষ্ট দপ্তরে যাচাই-বাছাই করার জন্য লিখিত ভাবে জানতে চাওয়া হয়েছে।


জানতে চাইলে পপুলার বিডিনিউজকে কার্তিক সাহা বলেন, আমার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার গুঞ্জন শুনছি। আমি নাকি ডাকাতি মামলার আসামী!


























