POPULAR BD NEWS
Popular BD News Logo

ডাকাতি মামলায় কার্তিক সাহার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা!

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২১ | সময়: ২:৫১ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড মকিমাবাদের কাউন্সিলর পদ প্রার্থী কার্তিক  সাহার বিরুদ্ধে ডাকাতি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করেছে বিজ্ঞ আদালত।

গত কয়েকদিন আগে গ্রেফতারী পরোয়ানার নোটিশ হাজীগঞ্জ থানায় আসে। তবে পুলিশ  বলছে,  গ্রেফতারী পরোয়ানা চাঁদপুর আদালত থেকে না হওয়ায় সন্দেহ  আছে।  এটি বরিশাল বিভাগের একটি ডাকাতি মামলায় গ্রেফতারী পরোয়ানা দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত হতে বরিশাল বিভাগের সংশ্লিষ্ট দপ্তরে যাচাই-বাছাই করার জন্য লিখিত ভাবে জানতে চাওয়া হয়েছে।

জানতে চাইলে পপুলার বিডিনিউজকে কার্তিক সাহা বলেন,  আমার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার গুঞ্জন শুনছি। আমি নাকি ডাকাতি মামলার আসামী!

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন