সাংবাদিকদের সাথে আমাদের সর্ম্পক সবসময়ই মধুর; ডা: জে আর ওয়াদুদ টিপু

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ জানুয়ারি ২৮, ২০২১ | ১১:৪১
Link Copied Successfully!

গতকাল বুধবার দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ডা: জে আর ওয়াদুদ টিপু বলেছেন, জাতীয় সকল অর্জনের পিছনে অন্য সকলের মতো সাংবাদিকদেরও ভুমিকা রয়েছে।

আমরা সকলেই জানি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান নিজেও একজন সাংবাদিক ছিলেন। তাই সাংবাদিকদের সাথে আমাদের সর্ম্পক সবসময়ই মধুর। চাঁদপুরে সাংবাদিকদের সাথে আমাদের যেরকম সুসম্পর্ক রয়েছে, তেমনি ফরিদগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে গভীর সম্পর্ক রয়েছে। তাই তাদের বিভিন্ন সমস্যা আমাদের সমস্যা। আমরা চেষ্টা করবো, তাদেরকে নিজেদের জন্য একটি আশ্রয়স্থল নিশ্চিত করা।

তিনি আরো বলেন, আজ আমরা মতবিনিময় সভার আগে পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আপানাদের সকলের পছন্দের ব্যক্তি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সমর্থনে এখানে এসেছি । একজন মুক্তিযোদ্ধার হাতে নৌকা তুলে দিয়ে প্রধানমন্ত্রী যেই সম্মান দেখিয়েছেন, আশা করছি আপনারাসহ সকলে মিলে তার সম্মান অক্ষুন্ন রাখবেন।

বিজ্ঞাপন

প্রেসক্লাব সভাপতি মো: কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস ছোবহার লিটনের পরিচালনায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউছুপ গাজী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান এবং সাংবাদিকদের পক্ষে সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজিম দেওয়ান, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ভূইয়া, তাফাজ্জ্বল হোসেন এসডু পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক, জেলা জজকোর্টের পিপি অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, জেলা স্কাউটস কমিশনার অজয় ভৌমিক, চাঁদপুর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান আইয়ুব বেপারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান জিএস তছলিম, জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আ: মোতালেব, চাঁদপুর জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, মহিলা লীগের সভাপতি অ্যাড. নাজমুর নাহার অনি, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান স্বপন, যুবমহিলালীগের সভাপতি সুলতানা রাজিয়া দিপু, ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে প্রেসক্লাব নেতৃবৃন্দ জেলা আওয়ামীলীগর নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা