আলোর দিশারী সামাজিক সংগঠনের দ্বিতীয় দফায় শীতবস্ত্র বিতরণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২৭, ২০২১ | ২:০১
Link Copied Successfully!

মঙ্গলবার রাতে হাজীগঞ্জের উত্তর পাঁচই-ভাউরপাড়া গ্রামে শীতার্তদের মাঝে দ্বিতীয় দফায় শীতবস্ত্র বিতরণ করে আলোর দিশারী সামাজিক সংগঠন।

সংগঠনটির সভাপতি আলাউদ্দিন পাঠান হিরণের নেতৃত্বে প্রতিবারের মতই মঙ্গলবার রাতের বেলায় বাড়ি বাড়ি গিয়ে গ্রামের অসহায় শীতার্তদের মাঝে আবারো শীতবস্ত্র বিতরণ করেন সহ-সভাপতি হাফেজ রায়হান, সাধারন সম্পাদক মো. ইব্রাহিম, সহ-সাধারন সম্পাদক মো. শামীম, সাংগঠনিক সম্পাদক কাজী সালাউদ্দিন, সহ- সম্পাদক মো. শাহপরান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম (অপু), সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রাসেল, অর্থ সম্পাদক আব্দুল্লাহ জাবের, নিলয় আঁইচ, মোহাব্বত চৌধুরি, ওবায়েদ পাঠান, আব্দুল্লাহ চৌধুরি, শাহজালাল কাজী, শাহ-পরান কাজী, পান্ত, সাকিব, সজিব আঁইচ, ইয়াসিন পাঠান, ইমন কাজী সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

ওই সময় সংগঠনটির সভাপতি বলেন, আমাদের উদ্দেশ্য জনপ্রিয়তা নয়, , আমাদের উদ্দেশ্য হলো অসহায় দরিদ্রদের কষ্ট বিমোচন এবং একটি আলোকিত সমাজ গঠন। আমরা চাই সমাজ থেকে দারিদ্রের কালো হাত সরে গিয়ে একটি উন্নত সমাজ গড়ে তুলতে। আমাদের সংগঠনটি মাদক বিরোধি একটি সংগঠন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতি বছর আমরা দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বই ও গাইড বিতরণ করে থাকি।

তিনি সমাজ ও দেশের সকলকে সংগঠনটির পাশে থাকার আহ্বান জানান।

তাছাড়া সংগঠনটি প্রতিবছর শীতবস্ত্র বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, মেধাবিদের পুরস্কার বিতরন, রক্তদান পকল্প, মাদক বিরোধি অভিযান সহ সকল সামাজিক কর্মকান্ডে নিরঙ্কুস অবদান রেখে আসছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা