
কচুয়ায় পৌর নিবার্চনে একক কাউন্সিলর প্রার্থী কামরুজ্জামান টিটু

চাঁদপুরের কচুয়ায় আসন্ন পৌর নিবার্চন আগামী ১৪ই ফেব্রুয়ারি। জমে উঠেছে মেয়র কাউন্সিলর প্রার্থীদের দৌড় ঝাঁপ,তেমনই কচুয়া পৌরসভার ৪নং ওয়ার্ডে সকল জল্পনা কল্পনা শেষে দলীয় একক কাউন্সিল প্রার্থী একসময়কার তুখোড় ছাত্র নেতা কামরুজ্জামান টিটুকে সমর্থন দিয়ে গতকাল ঘোষণা করা হয়েছে।
এদিকেকাউন্সিলর প্রার্থী কামরুজ্জামান টিটুর বাবা মৃত মালেক মাস্টার কচুয়া পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।কাউন্সিলর প্রার্থী কামরুজ্জামান টিটু জানান,আমি একজন আওয়ামী লীগ পরিবারের সন্তান,আমার বাবাও নেতৃত্ব দিয়ে আসছিলেন,আশা আমার ৪নং ওয়ার্ডে দলীয় একক ভাবে আমাকে সমর্থন দিয়েছেন,তাই আমি সকলের কাছে দোয়া ও আর্শীবাদ,সার্বিক সহযোগিতা কামনা করছি।
এলাকার রাস্তা ঘাট,মাদক,বাল্য বিবাহসহ ওয়ার্ডের সকল সমস্যার সমাধান করতে চেষ্টা করব,ইনশাল্লাহ।এখন দল ক্ষমতায় আওয়ামী লীগ দেশরত্ন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি এলাকার ৪নং ওয়ার্ডকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই।সেই সাথে সকলের কাছে আবারও আমার বিজয় নিচ্ছিত করতে দোয়া ও আর্শীবাদ চাচ্ছি।





























