জনশুমারি ও গৃহগণনা২০২১ উপলক্ষে মতবিনিময় সভায়

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ জানুয়ারি ২৫, ২০২১ | ৯:১৭
Link Copied Successfully!

সোমবার ফরিদগঞ্জ উপজেলা মিলনায়তনে জনশুমারি ও গৃহগণনা’২০২১ প্রকল্পের প্রথম জোনাল অপারেশন উপজেলা শুমারি কমিটির অবহতিকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জনসংখ্যা ব্যুরোর পরিচালক ও সেন্সাস উইং যুগ্মসচিব ড. মোহাম্মদ শাহাদাৎ হোসেন ।

উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীন বাংলাদেশে প্রথম গৃহগণনা ১৯৭৩ সালে এবং আদমশুমারি ১৯৭৪ সালে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ১৯৮১, তৃতীয় ১৯৯১ চতুর্থ ২০০১ এবং পঞ্চম ২০১১ সালে আদশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতি দশ বছর অন্তর অন্তর জনশুমারি করে। পরিসংখ্যান আইন ২০১৩ অনুযায়ী অর্থনৈতিক শুমারি এবং কৃষি শুমারির পাশাপাশি জনশুমারি পরিচালনা করার ব্যাপারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র আইনগত বাধ্যবাধকতা রয়েছে। ২০১৩ সালে প্রনীত পরিসংখ্যান গৃহগণনা’ আগামী ২০২১ সালের অক্টোবর মাসে পরিচারনা উদ্যোগ গ্রহন করা হয়েছে। দেশের প্রতিটি থানা ও সকল জনগনকে শুমারিতে অন্তর্ভুক্ত করার পাশাপাশি প্রথমবারের মত বাংলাদেশে অবস্থানরত বিদেশী নাগরিক ও বিদেশে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদেরও এ শুমারিতে গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

তিনি আরো বলেন, সঠিক তথ্য ব্যতীত সঠিক কোন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা অত্যন্ত দুরুহ। তাছাড়া আমাদের ব্যক্তিদের জীবন পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাস্ট্রীয় জীবন রাস্ট্রীয় জীবন তথা রাজনৈতিক জীবনে উন্নয়নের সোপান হিসেবে নির্ভরযোগ্য পরিসংখ্যান অত্যন্ত জরুরী।বিবিএস রয়েছে গৌরবোজ্জল ঐতিহ্য । মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জনের পর জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান যুদ্ধ বিধস্ত দেশে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠার উদ্যোগ নেন, তারই ধারাবাহিকতায় ১৯৭৪সনে পরিসংখ্যান কার্যক্রমে নিয়োজিত ৪টি পৃথক প্রতিষ্ঠানকে একীভূত ও সুসমন্বিত করে তিনি বিবিএস প্রতিষ্ঠা করেছিলেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, দেশের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা প্রনয়নসহ গুরুত্বপূর্ণ কাজে জনশুমারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। জনশুমারির মাধ্যমে কোন ওয়ার্ডে উপজেলায় জেলায় লোকসংখ্যা, ঘরবাড়ি, গৃহপালিত পশুপাখি,আবাদি অনাবাদি ভূমি এমনকি কোন এলাকায় কোন ফসল ভালো জন্মে প্রভৃতি তথ্য জনশুমারির মাধ্যমে জানা যায়। উল্লেখ্য, জনশুমারি ২৪শে অক্টোবর থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, যুগ্মপরিচালক এইচ এম ফিরোজ, জেলা শুমারি সমন্নয়ক কারী ওয়াহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইব্রাহিম মিয়া, উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মর্কতা এম এ কাসেম, ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুস সোবহান লিটন, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান ও সংবাদকর্মী আ: কাদির।

 

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু