
মতলবের নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শ্যামল পাটোয়ারীর গণসংযোগ


চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ২ নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা এখনো হয়নি। চলতি বছরের মধ্যেই যেকোনো মাসে অত্র ইউনিয়নের তফসিল ঘোষনা হতে পারে।
তাই চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া এবং জনমত সৃষ্টির জন্য একাধিক প্রার্থী মাঠে চষে বেড়াচ্ছেন। তন্মধ্যে ওই ইউনিয়নের আশ্বিনপুর গ্রামের তরুন সমাজ সেবক ও আওয়ামী যুবলীগ নেতা সাইদুল হক শ্যামল পাটোয়ারী প্রতিদিনই জনগনের নিকট গিয়ে দোয়া ও সমর্থন চেয়ে পথসভা, গণসংযোগ এবং সমাজের বিভিন্ন কর্মকান্ডে অংশ নিচ্ছেন।

শনিবার তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ইউনিয়নের নায়েরগাঁও বাজার,আধারা,মেহেরন ,কাজিয়ারা গ্রামের বিভিন্ন দোকানে ও মোড়ে গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সফলতা এবং চাঁদপুর -২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুলের বিগত ২ বছরের উন্নয়ন অগ্রযাত্রার চলমান কর্মকান্ডগুলো জনগনের নিকট তুলে ধরেন চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুল হক শ্যামল পাটোয়ারী।

এছাড়া তিনি এলাকার মাদক, জঙ্গীবাদ, বাল্যবিয়ে ও সন্ত্রাসবিরোধী নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন গড়া এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষে জনগনের মুখে হাসি ফুটানোর প্রত্যয় ব্যক্ত করেন।গণসংযোগের সময় দলীয় নেতা -কর্মী, সমর্থক ও সাধারণ জনগন সাথে ছিলেন।



























