নারায়ণপুরের দু’ব্যবসায়ীকে আহত, লক্ষাধিক টাকা ছিনতাই

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১০, ২০২১ | ২:৩৬
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজারের দু’ ব্যবাসায়ী বাড়ী ফেরার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে।

এসময় তাদের সাথে থাকা নগদ টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে।আজ শনিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯ টায় উপজেলার কাজিয়ারা – মেহেরন সীমানায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।জানা যায়,নারায়নপুর বাজারের মোবাইলের লোড ও বিকাশ ব্যবসায়ী শ্রী কৃষ্ণ দাস (৪০) এবং মেডিসিন ( গাজী ফার্মেসী) ব্যবসায়ী পাসনজিৎ দাস(২৮) রাত ৯ টায় তাদের দোকান বন্ধ করে মেহেরন গ্রামের নিজ বাড়ীতে হেঁটে যাচ্ছিল।কাজিয়ারা ও মেহেরন গ্রামের মাঝামাঝি গেলে পথিমধ্যে ৩/৪ জন অপরিচিত যুবক তাদেরকে আক্রমন করে। একপর্যায়ে যুবকরা অস্রের ভয়ভীতি দেখিয়ে তাদের সাথে থাকা টাকা ও মোবাইল সেটগুলো নিয়ে যায়।

ছিনতাইকারীদের সাথে দস্তাদস্তি করলে শ্রীকৃষ্ণ দাস ও পাসনজিৎ দাসের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ছুড়ি ও রড দিয়ে আঘাত করে।বাঁচাও বাঁচাও বলে ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পরে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে নারায়নপুর টাওয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করায় এবং ডাঃ মহিবুর রহমান শাহদাতের মাধ্যমে চিকিৎসা সেবা নেয়।

এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করলে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। আহত শ্রীকৃষ্ণ দাস বলেন,তার সাথে থাকা প্রায় সাড়ে ৪ লাখ টাকা ও কয়কটি লোডের মোবাইল ও বিকাশ এজেন্টদের মোবাইল ছিনিয়ে নেয় । মেডিসিন ব্যবসায়ী পাসনজিৎদাস বলেন তার সাথে থাকা ৬৫ হাজার টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।তবে অন্ধকারের কারনে কাউকেই চিনতে পারেনি।

নারায়নপুর বাজারের একাধিক ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ মেহেরন ও কাজিয়ারা এলাকার রাস্তায় রাতে প্রায় এ ধরনের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন থেকে ঐ এলাকায় জনগনের জানমালের নিরাপত্তার জন্য পুলিশের টহল জোরদার করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা