
মতলবে কেন্দ্রীয় যুবলীগ নেতা ইসফাক আহসানের শীতবস্ত্র বিতরণ


মতলব দক্ষিণে প্রায় ৫ শতাধিক গরীব অসহায় মানুষের মাঝে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য এম ইসফাক আহসানের পক্ষ থেকে শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করা হয়।গত ১৯ ডিসেম্বর বিকাল ৪ টায় মতলব সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবলীগ নেতা এম ইসফান আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি দেওয়ান রেজাউল করিম, লিয়াকত আলী প্রধান, যুগ্ম- সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এম এ আজিজ বাবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন,পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কচি- কাঁচা প্রি- ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল,উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহির সরকার, যুবলীগের যুগ্ম- আহবায়ক চন্দন শাহা, উত্তম কুমার ঘোষ,,ভিপি মোঃ আতাউর রহমান, পারভেজ দেওয়ান,ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর প্রমুখ উপস্থিত ছিলেন। সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা সারোয়ার সরকার লিখন, খালেকুজ্জামান সাব্বির, তামিমসহ অন্যান্যরা। পরে মতলব পৌর এলাকার সহস্রাধিক মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন প্রধান অতিথি আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।





























