ফরিদগঞ্জে সমবায়ীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন সম্পন্ন 

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ৮, ২০২০ | ৪:২৭
Link Copied Successfully!
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বিআরডিবির অধিনে সমবায়ীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন সম্পন্ন হয়েছে । দিনব্যাপী এই প্রশিক্ষন  সোমবার সকাল সাড়ে নয়টায় কেন্দ্রীয় সমিতির হলরুমে শুরু হয়ে বিকেলে শেষ য়। এইদিন ৩০ জন সমবায়ীকে এই প্রশিক্ষন দেওয়া হয়। এতে প্রধান প্রশিক্ষক ছিলেন জেলা পল্লী উন্নয়ন অফিসার (ডিডি)মো: মোকাব্বের হোসেন। প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কামরুল ইসলাম, আরডিও মশিউর রহমান ভূইয়া, এআরডিও আবু শামিম।
পরে বিকেলে সমাপনী অনুষ্ঠানে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কামরুল ইসলাম, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়া,  সহকারী প্রাথমিক শিক্ষা  কর্মকর্তা আব্দুল মোতালেব, পরিসংখ্যান কর্মকর্তা আবুল কাশেম, পরিচালনা করেন সহকারী পল্লি উন্নয়ন কর্মকর্তা আবু শামিম।
উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমিতির  ভাইস চেয়ারম্যান মামুনুর রহমান পাটওয়ারী, পরিচালক সাইফুল ইসলাম পাটওয়ারী, মাওলানা হানিফ, ফজলুল হক, সাবেক পরিচালক তসলিম আহমেদ,  মাঠ কর্মকর্তা কাউসার আহমেদ, শফিকুল ইসলাম, আজাদুর রহমান, জহির হোসেন   প্রমুখ।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি কে ফুল দিয়ে বরন করে নেয়া হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা