লাক-শিবপুর ফিরোজা বেগম উবির অভিভাবক সমাবেশ

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ৯:১৪
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলার লাক-শিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর ৩ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক সমাবেশে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ আজিজুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ গাফফার হোসেন।

তিনি বিদ্যালয়েের পড়ালেখার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান। একজন শিক্ষার্থীর প্রথম শিক্ষকই হচ্ছে তার মা। তাই মায়েদের ভূমিকায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমি হলি চাইল্ডের প্রতিষ্ঠাতা এবং অত্র বিদ্যালয়ের অভিভাবক শাহজাহান প্রধান। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য। অভিভাবক নাছির মোল্লা,তোফাজ্জল হোসেন,দিপা আক্তার,আঁখি আক্তার, উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান সহকারী প্রধান শিক্ষক। মোঃ জহিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, (গণিত)। মোঃ ইব্রাহিম সরকার সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা)। রোকসানা আক্তার, সিনিয়র শিক্ষক (সমাজ)। আয়েশা আক্তার, শিক্ষক (লাইব্রেরী)। নিরতি-রানী রায়, শিক্ষক (কৃষি)। মোঃ আঃ রহমান, শিক্ষক (আই,সি,টি)। মোঃ মাহবুব আলম, শিক্ষক (ধর্ম)। চন্দন কুমার দাস, শিক্ষক (বাংলা)। মারুফা আক্তার, শিক্ষক (ইংরেজি) এবং স্থানীয় ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লাক-শিবপুর ফিরোজা বেগম উবির অভিভাবক সমাবেশ চাঁদপুরে ডোপ টেস্টের উদ্যোগের পর পুলিশ ফাঁড়ি থেকে লাপাত্তা এসআই মামুন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণ শুরু নারায়ণপুর সপ্রাবি মা সমাবেশ, আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে: সাবেক মেয়র এনামুল হক বাদল মতলব বাজার বনিক সমিতির নির্বাচন ১০ অক্টোবর ফনিসাইর মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদগঞ্জ পাইলট বালিকার সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী বৈষম্য নয়, ইনসাফের ভিত্তিতে রাজারগাঁও গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি ফয়জুল্লাহ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বৈশাখী টিভির হাজীগঞ্জ প্রতিনিধি হলেন নুর মোহাম্মদ পাটোয়ারী চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামীদের একাংশের প্রশিক্ষণ ছাড়াই মিলছে সার্টিফিকেট মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি ভ্রাম্যমান আদালতের অভিযান হাজীগঞ্জ অনুমতি ছাড়া পুকুর ভরাট, ড্রেজার পাইপ ধ্বংস হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁদপুরে সিএনজি-প্রাইভেটকার-পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ২ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তৃণমূলকে প্রস্তুত করতে হবে: হুইপ আশরাফ উদ্দিন চাঁদপুরে তিন বিচারককে অনতিবিলম্বে প্রত্যাহারে দাবীতে বিক্ষোভ অ্যাবহত চাঁদপুরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে, আক্রান্ত ছাড়িয়েছে সহস্রাধিক মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান মিয়াজী আর বেঁচে নেই