
নারায়ণপুর সপ্রাবি মা সমাবেশ, আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে: সাবেক মেয়র এনামুল হক বাদল


মতলব দক্ষিণ উপজেলার ১৫৫ নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।
প্রধান অতিথি এনামুল হক বাদল বলেন, দেশের উন্নয়নে তরুণ ও শিক্ষিত প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলে দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে হবে। তিনি আরও উল্লেখ করেন, অত্র বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে লেখাপড়ার মানোন্নয়নে এবং ফলাফলের দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছে শোনে আমি আমার কাছে লেগেছে। আমার বিশ্বাস মায়েরা আপনার সন্তানদের প্রতি আরেকটু যত্নবান হলে উপজেলা পর্যায়ে অত্র বিদ্যালয়টি সবদিক দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হবে। বিদ্যালয়ের মাঠ ভরাটসহ অবকাঠামো উন্নয়ন এবং সবধরনের দাবী স্থানীয় সংসদ সদস্য ড.জালাল উদ্দিন এমপির মাধ্যমে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।
অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, উপজেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর সারোয়ার জাহান, সহকারী শিক্ষা অফিসার মজিবুর রহমান, নারায়ণপুর পৌর বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভুঁইয়া,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসান মাহমুন।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রী কলেজ গভর্নিংবডির সদস্য মিয়া মোহাম্মদ মামুন, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সদস্য সচীব রানা প্রধান,১৫৫ নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য এমরান হোসেন রানা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেন।
আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়া অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


























