চাঁদপুরে ফুটবল লীগের উদ্বোধনী ম্যাচে ওয়ান্ডার্সকে হারাল ফকিরাপুল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬ | ৮:৪৬
Link Copied Successfully!

চাঁদপুর জেলা স্টেডিয়ামে জমজমাট আয়োজনে শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল লীগ (বিএফএল) ২০২৬-২৭ মৌসুমের প্রথম পর্ব। উদ্বোধনী ম্যাচে গাম্বিয়ান ফরোয়ার্ড সোলেইমান শিলার জোড়া গোলে ঢাকা ওয়ান্ডার্স ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে ফকিরাপুল ইয়ং মেনস্ ক্লাব।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টায় চাঁদপুর জেলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এর আগে লীগের উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে এবং চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে খেলা।

বিজ্ঞাপন

প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফকিরাপুল ইয়ং মেনস্ ক্লাব। দলের ১০ নম্বর জার্সিধারী গাম্বিয়ান ফরোয়ার্ড সোলেইমান শিলা পরপর দুটি গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের অধিনায়ক ও অস্ট্রেলিয়ান খেলোয়াড় ভেলি গোল করে ব্যবধান ২-১ করেন। এরপর ম্যাচে সমতা ফেরাতে একের পর এক আক্রমণ চালায় ওয়ান্ডার্স।

ম্যাচের ৮৪ মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ঢাকা ওয়ান্ডার্স। ফাঁকায় বল পেয়েও ফকিরাপুলের গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ হন ওয়ান্ডার্সের আক্রমণভাগের খেলোয়াড়। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফকিরাপুল ইয়ং মেনস্ ক্লাব।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির।

বিজ্ঞাপন

এ সময় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, বাফুফের ফুটবল ম্যানেজার সাইফুল ইসলাম, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদীন জনু, সাবেক ফুটবলার আনোয়ার হোসেন মানিক, ফুটবল কোচ জাহাঙ্গীর হোসেন গাজী, সাবেক জাতীয় ফুটবলার জাহাঙ্গীর পাটোয়ারীসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বাংলাদেশ ফুটবল লীগের প্রথম পর্বে মোট ৭৮টি ম্যাচ দেশের সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এর মধ্যে চাঁদপুর জেলা স্টেডিয়ামে হবে ১২টি ম্যাচ।
চাঁদপুরে আগামী ২৫ সেপ্টেম্বর ফকিরাপুল ইয়ং মেনস্ ক্লাবের মুখোমুখি হবে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব।

এছাড়াও ২৬ সেপ্টেম্বর মাঠে নামবে ঢাকা ওয়ান্ডার্স ক্লাব ও আবাহনী লিমিটেড ঢাকা। চাঁদপুর ভেন্যুর প্রথম পর্বের শেষ ম্যাচটি হবে ১৬ জানুয়ারি ২০২৭; এতে ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের প্রতিপক্ষ পিডব্লিউডি ক্লাব।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও সভা বিশ্ব শিক্ষক দিবসে মতলব উত্তরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জামদানি শাড়িতে মায়াবী লুক, অপরূপ সৌন্দর্যে মুগ্ধ করলেন চিত্রনায়িকা পূর্ণিমা ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের প্রবাস থেকে দেশে ফেরায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীকে ফুলেল শুভেচ্ছা হাজীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে ৬ গুণীশিক্ষককে সংবর্ধনা চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা চাঁদপুরে জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় মতলবে জাল নোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে নানান আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত “দরজা সবার জন্য খোলা” ফাইলের ফাঁকে অসহায় খায়রন্নেছাদের কথাও শুনেন হাজীগঞ্জ ইউএনও ইবনে আল জায়েদ অদম্য হাফছা আক্তার: হুইলচেয়ার থেকে জাতীয় শিক্ষক সম্মাননার মঞ্চে ‎রাবিতে ছাত্রদলের হামলায় ১০ সাংবাদিক আহত, গুরুতর ৪ সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজ জাতীয়করণ দানপত্র দলিল হস্তান্তর নিরাপদ খাদ্য নিশ্চিতে চাঁদপুরে হোটেল-রেস্তোরাঁর শেফ ও মালিকদের প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া: শ্রমমন্ত্রী ১ হাজার ৭৭ কিলোমিটার রেলপথে যুক্ত হবে পঞ্চগড়-কক্সবাজার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো আখতারুজ্জামানকে