চাঁদপুরে উচ্ছেদের এক মাসের মধ্যেই সড়কের জায়গা দখলের পাঁয়তারা, রক্ষার দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬ | ৩:৪২
Link Copied Successfully!

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখলের পাঁয়তারার প্রতিবাদে ও সরকারি জায়গা দখলমুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেছেন হাজী মোবারক মার্কেটের ব্যবসায়ীরা।

​বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বাবুরহাট মোবারক মার্কেটের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধনে বক্তারা জানান, প্রায় এক মাস আগে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে এই এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কিন্তু সম্প্রতি পুনরায় সেই জায়গা দখলের চেষ্টা চলছে। এই ধরনের অবৈধ দখলের কারণে পথচারী ও ক্রেতাদের চলাচলে চরম বিঘ্ন ঘটছে এবং যানজট সৃষ্টি হয়ে স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে।

বিজ্ঞাপন

ব্যবসায়ীরা আরও জানান, দীর্ঘদিনের এই যানজটের কারণে সাধারণ ক্রেতারা মার্কেটে আসতে চান না, যার ফলে ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী একবার উচ্ছেদ হওয়া জায়গায় যেন আর কোনো অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সেজন্য প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা।

​এ বিষয়ে চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী কর্মকর্তা ভুঁইয়া রেদওয়ানুর রহমান বলেন, “যে জায়গা নিয়ে কথা হচ্ছে, সেটি সওজের কতটুকু এবং কার জায়গায় পড়েছে তা যাচাইয়ের জন্য সার্ভেয়ারদের দায়িত্ব দেওয়া হয়েছে। জমির ম্যাপ ও নকশা দেখে আমাদের সীমানা নির্ধারণ করা হচ্ছে। যদি সেখানে আমাদের জায়গায় কোনো অবৈধ স্থাপনার চেষ্টা করা হয়, তবে তা উচ্ছেদ বা ভেঙে ফেলা হবে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

মানববন্ধনে হাজী মোবারক মার্কেট এর সভাপতি মোঃ আরিফুর রহমান তালুকদার, সেক্রেটারী রাজীব তালুকদার, কোষাধ্যক্ষ, সদস্য মাহফুজ তালুকদার, মো: মোস্তফা, মো: আলী, মজিবুর রহমান, মকবুল আহমেদ, নাসির বকাউল, শাহজাহান মালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ভালো ফলাফলের জন্য নয়, ভালো শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা চাই: চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মতলবে ডাকাতের কবলে প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ হাজীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল চালকের চাঁদপুরে ভেজাল দাঁতের মাজন তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরে কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার, একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি ড. সামছুল হক মডেল কলেজে পরিক্ষার্থী দুজন, পাস করেনি কেউ হাজীগঞ্জের মেনাপুরে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩ জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা ডেঙ্গু রোগীর লাশ বহন করতে গিয়ে অ্যাম্বুলেন্স চালক সোহেল নিজেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন শাহরাস্তির ৩ বিদ্যালয় পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার, এসএসসি ফল উন্নয়নে বিশেষ নির্দেশনা চাঁদপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাই ও তার স্ত্রীর ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ হাজীগঞ্জে লুঙ্গির ভাঁজে মিলল ৫১১ পিস ইয়াবা, গ্রেপ্তার শীর্ষ মাদক ব্যবসায়ী জুলহাস শাহরাস্তিতে যানজট নিরসনে পৌর প্রশাসকের উদ্যোগে সভা অনুষ্ঠিত ডেঙ্গুজ্বরে মারা যাওয়া মতলবের সামিরের স্বরণে সহপাঠীদের দোয়া কর্মদক্ষতা ও মানবিক সেবায় আস্থা অর্জন করছেন এসিল্যান্ড আনিসুর রহমান জেলায় ৪র্থ উপজেলায় শীর্ষে কেএফটি কলেজিয়েট স্কুল মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ও নীলাচল মন্দির বন্ধের দাবিতে চাঁদপুরে মানববন্ধন ঢাকা তেজগাঁও থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও ক্ষতিকর রং ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানে জরিমানা