মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ৮:৪১
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলায় বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজন সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, আমাদের দেশীয় ঐতিহ্য ও পুরনো শিল্পকর্মগুলোকে টিকিয়ে রাখতে হলে আধুনিক যুগের চাহিদার সাথে মিল রেখে সেগুলোকে মডিফাই বা সময়োপযোগী করতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে দক্ষতা বৃদ্ধি ও আধুনিক রূপদানের মাধ্যমেই আমরা আমাদের এই লোকজ ঐতিহ্যগুলোকে বাঁচিয়ে রাখতে পারি।

বিজ্ঞাপন

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী পরিচালক রুহুল আমিন বাশীর পুরো কার্যক্রমটি সার্বিক পরিচালনা করেন।
এ সময় মতলব উত্তর উপজেলা বিএনপির সহসভাপতি গনি তপাদ্দার, সাংগঠনিক সম্পাদক ও ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

১ম ব্যাচে মোট ৩০ জন প্রান্তিক পেশাজীবী অংশ নিচ্ছেন। এর মধ্যে ১৪ জন সেলুন (নরসুন্দর) কর্মী, ৭ জন কামার, ৪ জন লোকজ শিল্পী, ৩ জন বাঁশ-বেত শিল্পী এবং ২ জন নকশিকাঁথা শিল্পী রয়েছেন।

প্রশিক্ষণ কর্মশালায় নিজ নিজ পেশাগত কৌশলের পাশাপাশি যোগাযোগ দক্ষতা, আচরণ, গ্রাহক সেবা, পেশাগত শিষ্টাচার, আত্মবিশ্বাস ও সমস্যা সমাধানের নানা বিষয়ে ধারণা দেওয়া হবে। এ উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর আয় বৃদ্ধি ও স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লাক-শিবপুর ফিরোজা বেগম উবির অভিভাবক সমাবেশ চাঁদপুরে ডোপ টেস্টের উদ্যোগের পর পুলিশ ফাঁড়ি থেকে লাপাত্তা এসআই মামুন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণ শুরু নারায়ণপুর সপ্রাবি মা সমাবেশ, আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে: সাবেক মেয়র এনামুল হক বাদল মতলব বাজার বনিক সমিতির নির্বাচন ১০ অক্টোবর ফনিসাইর মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদগঞ্জ পাইলট বালিকার সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী বৈষম্য নয়, ইনসাফের ভিত্তিতে রাজারগাঁও গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি ফয়জুল্লাহ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বৈশাখী টিভির হাজীগঞ্জ প্রতিনিধি হলেন নুর মোহাম্মদ পাটোয়ারী চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামীদের একাংশের প্রশিক্ষণ ছাড়াই মিলছে সার্টিফিকেট মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি ভ্রাম্যমান আদালতের অভিযান হাজীগঞ্জ অনুমতি ছাড়া পুকুর ভরাট, ড্রেজার পাইপ ধ্বংস হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁদপুরে সিএনজি-প্রাইভেটকার-পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ২ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তৃণমূলকে প্রস্তুত করতে হবে: হুইপ আশরাফ উদ্দিন চাঁদপুরে তিন বিচারককে অনতিবিলম্বে প্রত্যাহারে দাবীতে বিক্ষোভ অ্যাবহত চাঁদপুরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে, আক্রান্ত ছাড়িয়েছে সহস্রাধিক মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান মিয়াজী আর বেঁচে নেই