মতলব বাজার বনিক সমিতির নির্বাচন ১০ অক্টোবর

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ৮:৩৬
Link Copied Successfully!

মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ব্যবসায়ীদের উপস্থিতিতে তফসিল ঘোষণা করেন উপজেলা সমাজ সেবা অফিসার ও প্রধান নির্বাচন কমিশনার টিটু চন্দ্র ধর।

নির্বাচনের তোফিল ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ ও দাখিলের তারিখ ২০ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর সকাল দশটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৩ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত, বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ২ টায়, মনোনয়নপত্রের উপর আপত্তি দায়ের সাতাশ সেপ্টেম্বর রবিবার অফিস চলাকালীন সময়, আপিল নিষ্পত্তি ২৮ সেপ্টেম্বর সোমবার অফিস চলাকালীন সময়ে, মনোনয়নপত্র প্রত্যাহারের ২৯ সেপ্টেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৩০ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ১লা অক্টোবর এবং ওই দিন থেকেই প্রার্থীদের প্রচারনা শুরু।

ভোট গ্রহণ হবে ১০ অক্টোবর সকাল ১০ টা থেকে বিকেল অত্যন্ত বিরতিহীন ভাবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে।উক্ত নির্বাচনে ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

নির্বাচনে সভাপতি পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদেরকে মনোনয়নপত্র বাবদ ২৫ হাজার টাকা ( অফেরত যোগ্য), সহ-সভাপতি পদে ১৫ হাজার টাকা অফেরত যোগ্য) সাধারণ সম্পাদক পদে ২০ হাজার টাকা (অফেরত যোগ্য), কোষাধক্ষ পদে ১০ হাজার টাকা ( অফেরত যোগ্য),সকল সম্পাদক পদে ১০ হাজার টাকা করে ( অফেরত যোগ্য) এবং সদস্য পদে ৮হাজার টাকা।

নির্বাচনের তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও নির্বাচন অফিসার আ ক ম মুহসিন।
নির্বাচনের তফসিল ঘোষনার পূর্বে বণিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলবৌরা বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার।

এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মামা শফিকুল ইসলাম সাগর, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের ইসলাম কিরণ, মতলব প্রেসক্লাবের আহ্বায়ক আমির খসরুসহ মতলব বাজারের ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লাক-শিবপুর ফিরোজা বেগম উবির অভিভাবক সমাবেশ চাঁদপুরে ডোপ টেস্টের উদ্যোগের পর পুলিশ ফাঁড়ি থেকে লাপাত্তা এসআই মামুন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণ শুরু নারায়ণপুর সপ্রাবি মা সমাবেশ, আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে: সাবেক মেয়র এনামুল হক বাদল মতলব বাজার বনিক সমিতির নির্বাচন ১০ অক্টোবর ফনিসাইর মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদগঞ্জ পাইলট বালিকার সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী বৈষম্য নয়, ইনসাফের ভিত্তিতে রাজারগাঁও গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি ফয়জুল্লাহ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বৈশাখী টিভির হাজীগঞ্জ প্রতিনিধি হলেন নুর মোহাম্মদ পাটোয়ারী চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামীদের একাংশের প্রশিক্ষণ ছাড়াই মিলছে সার্টিফিকেট মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি ভ্রাম্যমান আদালতের অভিযান হাজীগঞ্জ অনুমতি ছাড়া পুকুর ভরাট, ড্রেজার পাইপ ধ্বংস হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁদপুরে সিএনজি-প্রাইভেটকার-পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ২ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তৃণমূলকে প্রস্তুত করতে হবে: হুইপ আশরাফ উদ্দিন চাঁদপুরে তিন বিচারককে অনতিবিলম্বে প্রত্যাহারে দাবীতে বিক্ষোভ অ্যাবহত চাঁদপুরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে, আক্রান্ত ছাড়িয়েছে সহস্রাধিক মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান মিয়াজী আর বেঁচে নেই