চাঁদপুরে তিন বিচারককে অনতিবিলম্বে প্রত্যাহারে দাবীতে বিক্ষোভ অ্যাবহত

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬ | ৯:৩৫
Link Copied Successfully!

চাঁদপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ ও সদর সিনিয়র সিভিল জজের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অশোভন আচরণের অভিযোগ তুলে তাঁদের অনতিবিলম্বে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টুর সভাপতিত্বে সংগঠনের নেতা ও আইনজীবীরা বক্তব্য দেন।

সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু বলেন, আইনজীবীদের সাথে সমন্বয় করে কাজ করার কথা থাকলেও বিচারকরা আমাদের সেই কাজে বাধা দিয়েছেন। যে কারণে আমাদের এই আন্দোলন। যতক্ষণ পর্যন্ত এই আন্দোলনের সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের জেলা আইনজীবী সমিতির এই আন্দোলন চলবে। তাই আগামীকালও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, আইনজীবী বন্ধুরা আপনারা কর্মসূচিতে অংশগ্রহণ করে সফল করবেন। আমরা ছাত্র আন্দোলন করেছি। সেখানে থেকে আজকে আমরা এ পর্যায়ে পৌঁছেছি। আন্দোলন কিভাবে করতে হয়, সেটি আমাদের জানা আছে। আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

বিক্ষোভ মিছিল পূর্বে আরো বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার ফয়সাল, সাবেক সভাপতি অ্যাডভোকেট বাবর বেপারী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জসিম মেহেদী প্রমূখ।

পরে উপস্থিত আইনজীবীদের অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছিল আদালত ও জেলা প্রশাসক কার্যালয় এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

এর আগে ১৩ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর তিন বিচারকের প্রত্যাহারের দাবিতে আদালত প্রাঙ্গণে প্রতিবাদ সভা এবং মানববন্ধন কর্মসূচি পালন করেন আইনজীবীরা। তারও আগে ৯ সেপ্টেম্বর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে প্রায় সাড়ে চার শ আইনজীবীর উপস্থিতিতে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় তিন বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আদালত বর্জনের সিদ্ধান্তে থাকা তিন বিচারক হলেন—চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১-এর বিচারক পলাশ বর্ধন এবং সদর সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক শম্পা ইসলাম।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লাক-শিবপুর ফিরোজা বেগম উবির অভিভাবক সমাবেশ চাঁদপুরে ডোপ টেস্টের উদ্যোগের পর পুলিশ ফাঁড়ি থেকে লাপাত্তা এসআই মামুন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণ শুরু নারায়ণপুর সপ্রাবি মা সমাবেশ, আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে: সাবেক মেয়র এনামুল হক বাদল মতলব বাজার বনিক সমিতির নির্বাচন ১০ অক্টোবর ফনিসাইর মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদগঞ্জ পাইলট বালিকার সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী বৈষম্য নয়, ইনসাফের ভিত্তিতে রাজারগাঁও গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি ফয়জুল্লাহ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বৈশাখী টিভির হাজীগঞ্জ প্রতিনিধি হলেন নুর মোহাম্মদ পাটোয়ারী চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামীদের একাংশের প্রশিক্ষণ ছাড়াই মিলছে সার্টিফিকেট মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি ভ্রাম্যমান আদালতের অভিযান হাজীগঞ্জ অনুমতি ছাড়া পুকুর ভরাট, ড্রেজার পাইপ ধ্বংস হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁদপুরে সিএনজি-প্রাইভেটকার-পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ২ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তৃণমূলকে প্রস্তুত করতে হবে: হুইপ আশরাফ উদ্দিন চাঁদপুরে তিন বিচারককে অনতিবিলম্বে প্রত্যাহারে দাবীতে বিক্ষোভ অ্যাবহত চাঁদপুরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে, আক্রান্ত ছাড়িয়েছে সহস্রাধিক মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান মিয়াজী আর বেঁচে নেই