ফরিদগঞ্জে বৃদ্ধকে হত্যাচেষ্টার মামলায়, আটক ১

Reporter
হাবিবুর রহমান
আপডেটঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬ | ৮:৩৬
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জে মোঃ আফসার উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধকে মারধর, হত্যাচেষ্টা ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাকির হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে ফরিদগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাছিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী আফসার উদ্দিন ফরিদগঞ্জ থানায় দায়ের করা এজাহারে অভিযোগ করেন, আইনি পরামর্শ নিয়ে মোটরসাইকেলে করে ফেরার পথে উজ্জলের হোটেলের সামনে পৌঁছালে জাকির হোসেন, মাহমুদ হোসেন, রিফাত ও মাঈনুদ্দীন রনিসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার গতিরোধ করেন। পরে তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করা হয়।

বিজ্ঞাপন

 

এজাহারে আরও বলা হয়, হামলায় তার মাথা, গলা, হাত, পা, ঠোঁটসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টারও অভিযোগ করা হয়েছে। এ সময় তার স্বর্ণের চেইন, হাতঘড়ি ও নগদ টাকা নিয়ে যাওয়ার পাশাপাশি মোবাইল ফোন আছাড় দিয়ে নষ্ট করার অভিযোগ রয়েছে।

 

বিজ্ঞাপন

আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাকির হোসেনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। পরে আহত আফসার উদ্দিনকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

 

এই বিষয় ফরিদগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ উল্যাহ বলেন, এজহার ভুক্তি একজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামি ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লাক-শিবপুর ফিরোজা বেগম উবির অভিভাবক সমাবেশ চাঁদপুরে ডোপ টেস্টের উদ্যোগের পর পুলিশ ফাঁড়ি থেকে লাপাত্তা এসআই মামুন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণ শুরু নারায়ণপুর সপ্রাবি মা সমাবেশ, আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে: সাবেক মেয়র এনামুল হক বাদল মতলব বাজার বনিক সমিতির নির্বাচন ১০ অক্টোবর ফনিসাইর মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদগঞ্জ পাইলট বালিকার সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী বৈষম্য নয়, ইনসাফের ভিত্তিতে রাজারগাঁও গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি ফয়জুল্লাহ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বৈশাখী টিভির হাজীগঞ্জ প্রতিনিধি হলেন নুর মোহাম্মদ পাটোয়ারী চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামীদের একাংশের প্রশিক্ষণ ছাড়াই মিলছে সার্টিফিকেট মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি ভ্রাম্যমান আদালতের অভিযান হাজীগঞ্জ অনুমতি ছাড়া পুকুর ভরাট, ড্রেজার পাইপ ধ্বংস হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁদপুরে সিএনজি-প্রাইভেটকার-পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ২ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তৃণমূলকে প্রস্তুত করতে হবে: হুইপ আশরাফ উদ্দিন চাঁদপুরে তিন বিচারককে অনতিবিলম্বে প্রত্যাহারে দাবীতে বিক্ষোভ অ্যাবহত চাঁদপুরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে, আক্রান্ত ছাড়িয়েছে সহস্রাধিক মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান মিয়াজী আর বেঁচে নেই