চাঁদপুরে ৫৩তম জাতীয় স্কুল ক্রীড়ার জেলা পর্যায়ের খেলা শেষ, বিজয়ীরা যাবে অঞ্চলিক পর্যায়ে

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ১০:০৩
Link Copied Successfully!

৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির চাঁদপুর জেলা পর্যায়ের খেলা রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ চাঁদপুর স্টেডিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির জেলা পর্যায়ের সম্পাদক ও জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সমিতির জেলা সভাপতি ও জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

বিজ্ঞাপন

জেলার ৮টি উপজেলার উপজেলা পর্যায়ে বিজয়ী দলগুলো কাবাডি, হ্যান্ডবল, সুইমিং ও দাবা এই ৪টি ইভেন্টে অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

জেলা পর্যায়ে বিজয়ী খেলোয়াড় ও দলগুলো আগামী ২ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য অঞ্চল পর্যায়ের খেলায় চাঁদপুর জেলার প্রতিনিধিত্ব করবে।

অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার বলেন, “খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও শারীরিক বিকাশ ঘটে। জেলা পর্যায়ে বিজয়ীদের জন্য শুভকামনা রইল, তারা যেন অঞ্চল পর্যায়েও সাফল্য অর্জন করে।”

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়া সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে ৫৩তম জাতীয় স্কুল ক্রীড়ার জেলা পর্যায়ের খেলা শেষ, বিজয়ীরা যাবে অঞ্চলিক পর্যায়ে মতলব উত্তরে ৩ শতাধিক পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন চাঁদপুরে পঁচা ইলিশ বিক্রি , ৪ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মতলব পৌরসভার অটোবাইক ও মিশুকের লাইসেন্স বিতরণ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৩২ মতলব দক্ষিণে ২৫ মাদক মামলার আসামি সুমন গ্রেপ্তার কচুয়ায় মাদ্রাসার ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতের আমীর কারাগারে নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি হজ নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর, বাড়ানো হবে না সময় ফরিদগঞ্জে পৃথক অভিযানে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার মতলব-গৌরীপুর সড়কে ২টি বাস জব্দ, ৭ যানবাহনকে জরিমানা কচুয়ায় শিক্ষকের যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও পাটওয়ারী মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরপর ৩ দিন স্কুলে অনুপস্থিত থাকলে ওই ছাত্রকে টিসি দেয়া হবে: ইউএনও কেএম ইশমাম বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ইসলামী ছাত্র আন্দোলন আয়োজনে চাঁদপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা