মতলব উত্তরে ৩ শতাধিক পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ৯:৫৭
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আওতাধীন এলাকায় পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়ার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের বাস্তবায়নে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ছেংগারচর পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (এ, আই) মো. ওয়ালী উল্লাহ সরকার, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রানি স্বাস্থ্য) পলাশ কুমার দাস’সহ প্রাণিসম্পদ কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

বিজ্ঞাপন

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, ছেংগারচর পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫দিনে তিন শতাধিক পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হবে। এর মাধ্যমে পথ কুকুরের মধ্যে জলাতঙ্কের সংক্রমণ নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষ ও প্রাণীর মধ্যে রোগটি ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানো হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস বলেন, জলাতঙ্ক একটি মারাত্মক প্রাণঘাতী রোগ। পথ কুকুরের মাধ্যমে এ রোগ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই পথ কুকুরকে টিকার আওতায় আনার মাধ্যমে জলাতঙ্ক প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। ছেংগারচর পৌরসভার ৯টি ওয়ার্ডে নির্ধারিত সংখ্যক পথ কুকুরকে টিকা দেওয়ার কার্যক্রম পরিচালনা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ছেংগারচর পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি বলেন, পথ কুকুরের মাধ্যমে জলাতঙ্কসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি প্রাণীর কল্যাণ নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। এ ধরনের টিকাদান কর্মসূচির মাধ্যমে জলাতঙ্কের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে ৫৩তম জাতীয় স্কুল ক্রীড়ার জেলা পর্যায়ের খেলা শেষ, বিজয়ীরা যাবে অঞ্চলিক পর্যায়ে মতলব উত্তরে ৩ শতাধিক পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন চাঁদপুরে পঁচা ইলিশ বিক্রি , ৪ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মতলব পৌরসভার অটোবাইক ও মিশুকের লাইসেন্স বিতরণ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৩২ মতলব দক্ষিণে ২৫ মাদক মামলার আসামি সুমন গ্রেপ্তার কচুয়ায় মাদ্রাসার ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতের আমীর কারাগারে নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি হজ নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর, বাড়ানো হবে না সময় ফরিদগঞ্জে পৃথক অভিযানে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার মতলব-গৌরীপুর সড়কে ২টি বাস জব্দ, ৭ যানবাহনকে জরিমানা কচুয়ায় শিক্ষকের যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও পাটওয়ারী মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরপর ৩ দিন স্কুলে অনুপস্থিত থাকলে ওই ছাত্রকে টিসি দেয়া হবে: ইউএনও কেএম ইশমাম বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ইসলামী ছাত্র আন্দোলন আয়োজনে চাঁদপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা