
মতলব-গৌরীপুর সড়কে ২টি বাস জব্দ, ৭ যানবাহনকে জরিমানা


চাঁদপুরের মতলব-গৌরীপুর পেন্নাই সড়কে রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে ফিটনেস ও কাগজপত্র না থাকায় জৈনপুর পরিবহনের ২টি যাত্রীবাহী বাস জব্দ করা হয়। এর মধ্যে ১টি বাস ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।
মতলব কাজলী সিনেমা হলের সামনে পেন্নাই সড়কে এ অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা।
অভিযানকালে বাইকসহ মোট ৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।


সহকারী কমিশনার মুমতাহিনা পৃথুলা বলেন, “জৈনপুর এক্সপ্রেস নামের ২টি বাসের মধ্যে ১টির ফিটনেস না থাকায় চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের ডাম্পিং স্টেশনে পাঠানো হয়। অপর বাসটি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় জব্দ করা হয়। এছাড়া লাইসেন্স না থাকায় বাইকসহ ৭টি যানবাহনকে অর্থদণ্ড দেওয়া হয়।”
এসময় চাঁদপুর বিআরটিএ কার্যালয়ের মোটরযান পরিদর্শক মো. সেকান্দর এবং মতলব দক্ষিণ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, “যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


























