পরপর ৩ দিন স্কুলে অনুপস্থিত থাকলে ওই ছাত্রকে টিসি দেয়া হবে: ইউএনও কেএম ইশমাম

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬ | ৯:১৭
Link Copied Successfully!

রবিবার বিকেলে বিদ্যালয়ের অডিটরিয়ামে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।লেখাপড়ার গুনগত মানোন্নয়নে দশম শ্রেণির অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম। তিনি বলেন, শ্রেণী কার্যক্রম চলাকালীন সময়ে মধ্যাহ্নবিতির পর যদি কোন শিক্ষার্থী তিন কার্য দিবসে বিদ্যালয়ে অনুপস্থিত থাকে এবং যথাযথ কারণ ব্যাখ্যা করতে না পারে তাহলে ওই শিক্ষার্থীকে টিসি প্রদান করা হবে। একই সাথে পরপর তিন কার্যদিবস বিদ্যালয় অনুপস্থিতির কারণে যথাযথ কারণ ব্যাখ্যা করতে না পারলে তাকেও টিসি প্রদান করা হবে । ড্রেস কোড কঠোরভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং শিক্ষার্থীদের মাথার চুল আর্মি কাটিং এর মত করতে হবে। সন্ধ্যার পর টিম গঠন করে শিক্ষার্থীদের বাসায় এবং সড়কে টহল প্রদান করা হবে।

দশম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাসের উপস্থিতি ৭৫ শতাংশ থাকতে হবেএবং টেস্ট পরীক্ষায় পাস না করলে কোনভাবেই এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে দেওয়া হবে না। শিক্ষকদেরকেও ছাত্রদের পাঠাদানে অধিক যত্নবান হতে হবে।

মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ( চলতি দায়িত্বে) মোহাম্মদ ইমরান হোসেনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আল আমিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাগর, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব এমদাদ হোসেন খান, পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান।

বিজ্ঞাপন

অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলম, উপজেলা বেসরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোজাহের হোসেন, জসিম উদ্দিন প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে ৫৩তম জাতীয় স্কুল ক্রীড়ার জেলা পর্যায়ের খেলা শেষ, বিজয়ীরা যাবে অঞ্চলিক পর্যায়ে মতলব উত্তরে ৩ শতাধিক পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন চাঁদপুরে পঁচা ইলিশ বিক্রি , ৪ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মতলব পৌরসভার অটোবাইক ও মিশুকের লাইসেন্স বিতরণ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৩২ মতলব দক্ষিণে ২৫ মাদক মামলার আসামি সুমন গ্রেপ্তার কচুয়ায় মাদ্রাসার ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতের আমীর কারাগারে নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি হজ নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর, বাড়ানো হবে না সময় ফরিদগঞ্জে পৃথক অভিযানে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার মতলব-গৌরীপুর সড়কে ২টি বাস জব্দ, ৭ যানবাহনকে জরিমানা কচুয়ায় শিক্ষকের যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও পাটওয়ারী মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরপর ৩ দিন স্কুলে অনুপস্থিত থাকলে ওই ছাত্রকে টিসি দেয়া হবে: ইউএনও কেএম ইশমাম বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ইসলামী ছাত্র আন্দোলন আয়োজনে চাঁদপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা