ইসলামী ছাত্র আন্দোলন আয়োজনে চাঁদপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

Reporter
মোঃ সবুজ গাজী
আপডেটঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬ | ৯:১০
Link Copied Successfully!

এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখা।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চাঁদপুর প্রেসক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শায়খে চরমোনাই ও সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, মানুষের মেধা, সৌন্দর্য, সম্মান, অবস্থান ও জীবনের বিভিন্ন বৈচিত্র্য আল্লাহর সৃষ্টি ও তাঁর ইচ্ছার বহিঃপ্রকাশ। একই পরিবারে সন্তানদের মধ্যেও মেধা ও যোগ্যতার ভিন্নতা দেখা যায়। তাই এসব বিষয় নিয়ে চিন্তা করলে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ হওয়ার পাশাপাশি নিজের দায়িত্বও বুঝতে হবে।

তিনি বলেন, মুসলমানদের নিজেদের পরিচয় ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে গর্বিত হতে হবে। অন্যরা যেমন নিজ নিজ ধর্মীয় রীতিনীতি ও পোশাক অনুসরণ করে, মুসলমানদেরও ইসলামের বিধান ও সুন্নাহ পালনে সংকোচবোধ করা উচিত নয়। পোশাক, আচার-আচরণ ও জীবনযাপনে ইসলামী মূল্যবোধ ধরে রেখে সমাজে নিজেদের অবস্থান তৈরি করতে হবে।

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট, ডিসি, এসপি, সচিব কিংবা বিচারপতি হতে পারো। তবে যে অবস্থানেই যাও, ইসলামকে বাদ দিয়ে নয়—ইসলামের আদর্শ ও নীতিকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে। একজন মুসলমান হিসেবে নিজের পরিচয়কে সবচেয়ে বড় পরিচয় মনে করতে হবে। ইসলামের মধ্যে নীতি, আদর্শ, চরিত্র, মানবতা, ভালোবাসা, পারিবারিক বন্ধন ও মানুষের সেবার শিক্ষা রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ইসলাম থেকে দূরে সরে গেলে ব্যক্তি ও সমাজে নানা ধরনের সংকট তৈরি হয়। তাই নতুন প্রজন্মকে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতার শিক্ষা নিয়ে নিজেদের গড়ে তুলতে হবে। মেধার পাশাপাশি নৈতিক ও আদর্শিকভাবে সমৃদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) শেখ মুহাম্মাদ জয়নাল আবেদিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা নুর উদ্দিন খান, দ্বীনি সংগঠন ছদর মওলানা নূরুল আমিন, ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি আবুল বাশার তালুকদার ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুফতি ইমরান হোসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার সভাপতি ডি.এম ফয়সাল।

আলোচনা সভা শেষে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক কৃতি শিক্ষার্থীর হাতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে ৫৩তম জাতীয় স্কুল ক্রীড়ার জেলা পর্যায়ের খেলা শেষ, বিজয়ীরা যাবে অঞ্চলিক পর্যায়ে মতলব উত্তরে ৩ শতাধিক পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন চাঁদপুরে পঁচা ইলিশ বিক্রি , ৪ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মতলব পৌরসভার অটোবাইক ও মিশুকের লাইসেন্স বিতরণ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৩২ মতলব দক্ষিণে ২৫ মাদক মামলার আসামি সুমন গ্রেপ্তার কচুয়ায় মাদ্রাসার ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতের আমীর কারাগারে নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি হজ নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর, বাড়ানো হবে না সময় ফরিদগঞ্জে পৃথক অভিযানে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার মতলব-গৌরীপুর সড়কে ২টি বাস জব্দ, ৭ যানবাহনকে জরিমানা কচুয়ায় শিক্ষকের যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও পাটওয়ারী মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরপর ৩ দিন স্কুলে অনুপস্থিত থাকলে ওই ছাত্রকে টিসি দেয়া হবে: ইউএনও কেএম ইশমাম বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ইসলামী ছাত্র আন্দোলন আয়োজনে চাঁদপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা