কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৮

অনলাইন ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬ | ১০:৪২
Link Copied Successfully!

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে মাইক্রোবাসের চালকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহ আমানত সেতু পার হয়ে আসা একটি কাভার্ডভ্যান কলেজ বাজার এলাকায় দ্রুতগতিতে ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। মাইক্রোবাসটি উখিয়া থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।

সংঘর্ষের পর মাইক্রোবাসটির কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই নারীসহ দুজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে আহত আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে মাইক্রোবাসের চালকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে ৫৩তম জাতীয় স্কুল ক্রীড়ার জেলা পর্যায়ের খেলা শেষ, বিজয়ীরা যাবে অঞ্চলিক পর্যায়ে মতলব উত্তরে ৩ শতাধিক পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন চাঁদপুরে পঁচা ইলিশ বিক্রি , ৪ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মতলব পৌরসভার অটোবাইক ও মিশুকের লাইসেন্স বিতরণ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৩২ মতলব দক্ষিণে ২৫ মাদক মামলার আসামি সুমন গ্রেপ্তার কচুয়ায় মাদ্রাসার ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতের আমীর কারাগারে নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি হজ নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর, বাড়ানো হবে না সময় ফরিদগঞ্জে পৃথক অভিযানে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার মতলব-গৌরীপুর সড়কে ২টি বাস জব্দ, ৭ যানবাহনকে জরিমানা কচুয়ায় শিক্ষকের যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও পাটওয়ারী মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরপর ৩ দিন স্কুলে অনুপস্থিত থাকলে ওই ছাত্রকে টিসি দেয়া হবে: ইউএনও কেএম ইশমাম বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ইসলামী ছাত্র আন্দোলন আয়োজনে চাঁদপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা