ইভার প্রেমে বাংলাদেশে চীনা যুবক, ধর্ম বদলে বিয়ে

অনলাইন ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬ | ১২:৪৫
Link Copied Successfully!

প্রেমের টানে বাংলাদেশে এসে ধর্ম পাল্টে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের জাকির হাওলাদারের মেয়ে জান্নাতুল ইসলাম ইভাকে বিয়ে করেছেন চীনা যুবক জিয়াং (৩৫)। জিয়াং চীনের জিয়াংসি প্রদেশের ইছুন শহরের বাসিন্দা।

 

জান্নাতুল ইসলাম ইভা জানান, ২০২৪ সালে ঢাকার বসুন্ধরা সিটিতে মোবাইল কিনতে গিয়ে তিন চীনা নাগরিকের মাধ্যমে জিয়াংয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরবর্তীতে বার্তা আদান-প্রদানের মাধ্যম ‘উইচ্যাট’-এ যোগাযোগের মাধ্যমে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ দেড় বছরের সম্পর্কের পর গত ৩ আগস্ট জিয়াং ঢাকায় আসেন। পরদিন ৪ আগস্ট আইন অনুযায়ী নোটারি পাবলিকের মাধ্যমে ধর্ম পরিবর্তন শেষে বিয়ে রেজিস্ট্রি করেন তাঁরা।

বিজ্ঞাপন

 

সম্প্রতি তাঁরা বাকেরগঞ্জে ইভার বাবার বাড়িতে আসেন। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাঁদের গায়ে হলুদ এবং শুক্রবার দুপুরে বৌভাতের আয়োজন করা হয়। ইভা জানান, জিয়াং বাংলা ভাষা সামান্য বুঝলেও বাকি কথা অ্যাপসের মাধ্যমে বলেন। স্থানীয় খাবার ও পরিবেশ জিয়াংয়ের পছন্দ হয়েছে বলে জানান তিনি।

 

বিজ্ঞাপন

অনুবাদ অ্যাপের মাধ্যমে জিয়াং জানান, ভালবাসার টানেই তিনি বাংলাদেশে এসেছেন। শিগগিরই স্ত্রীকে সঙ্গে নিয়ে চীনে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

 

কনের বাবা জাকির হাওলাদার বলেন, জামাই হিসেবে তাঁরা জিয়াংকে মেনে নিয়েছেন এবং মেয়ের ভিসা প্রক্রিয়া শেষ হলেই তাঁরা চীনে চলে যাবেন।

 

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন জানান, চীনা নাগরিকের বিষয়ে তাঁরা অবগত নন। তিনি বৈধ পাসপোর্ট ব্যবহার করে দেশে এসেছেন কি না এবং বিয়ের বিষয়টি তদন্ত করে দেখা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ইভার প্রেমে বাংলাদেশে চীনা যুবক, ধর্ম বদলে বিয়ে হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পানি ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা গ্রহন করা হবে: মেয়র প্রার্থী হাসান মিয়াজী কচুয়ায় স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যুর অভিযোগ, হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প রাজধানীতে পৃথক স্থান থেকে চার ম’র’দে’হ উদ্ধার হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কার্য-পরিষদ সদস্যদের শপথ কোস্ট গার্ডের জরুরি সেবায় লঞ্চে অসুস্থ নারীর জীবন রক্ষা ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুরে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের সন্তানের মৃত্যু চাঁদপুরে ৫৭১ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জনকে গ্রেপ্তার করলো ডিএমপি মালয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের পথে বাংলাদেশি নারী হকি দল রাজারগাঁওয়ে ইউপি নির্বাচনে সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমানের গণসংযোগ ও আলোচনা সভা মতলবে বাসের চাপায় অটোবাইক যাত্রী নিহত, আহত ৪ ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শাহরাস্তিতে মোবাইলে ব্যস্ত চিকিৎসক, অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চাঁদপুরের ঐক্যবদ্ধ বার্তা সাত লেখক-শিল্পী পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক