হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

Reporter
রেজাউল করিম নয়ন
আপডেটঃ সেপ্টেম্বর ১২, ২০২৬ | ১১:২৮
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ খাঁন।

শনিবার (১২ সেপ্টেম্বর) ইউনিয়নের আড়ং বাজারে হাজীগঞ্জ থানা পুলিশের আয়োজনে এ মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ খাঁন বলেন, “১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নে কোনো মাদক কারবারির স্থান হবে না। মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই মাদক কারবারিদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না; পরিবার, সমাজের সচেতন মানুষ ও জনপ্রতিনিধিদেরও সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) মুকুল চাকমা, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান এবং উপপরিদর্শক শায়েখ বিন রহিম।

এ সময় স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য, এলাকাবাসী ও স্থানীয় সচেতন মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ইভার প্রেমে বাংলাদেশে চীনা যুবক, ধর্ম বদলে বিয়ে হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পানি ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা গ্রহন করা হবে: মেয়র প্রার্থী হাসান মিয়াজী কচুয়ায় স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যুর অভিযোগ, হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প রাজধানীতে পৃথক স্থান থেকে চার ম’র’দে’হ উদ্ধার হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কার্য-পরিষদ সদস্যদের শপথ কোস্ট গার্ডের জরুরি সেবায় লঞ্চে অসুস্থ নারীর জীবন রক্ষা ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুরে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের সন্তানের মৃত্যু চাঁদপুরে ৫৭১ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জনকে গ্রেপ্তার করলো ডিএমপি মালয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের পথে বাংলাদেশি নারী হকি দল রাজারগাঁওয়ে ইউপি নির্বাচনে সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমানের গণসংযোগ ও আলোচনা সভা মতলবে বাসের চাপায় অটোবাইক যাত্রী নিহত, আহত ৪ ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শাহরাস্তিতে মোবাইলে ব্যস্ত চিকিৎসক, অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চাঁদপুরের ঐক্যবদ্ধ বার্তা সাত লেখক-শিল্পী পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক