পানি ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা গ্রহন করা হবে: মেয়র প্রার্থী হাসান মিয়াজী

Reporter
হাসান মাহমুদ
আপডেটঃ সেপ্টেম্বর ১২, ২০২৬ | ১০:২৯
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভার ১০,১১ও১২ নং ওয়ার্ডে সাপ্লাই পানি লাইন ও ড্রেনেজ ব্যবস্থা নেই। তাই এই তিনটি ওয়ার্ডের নাগরিকরা সুপ্রিয় বিশুদ্ধ পানি পাচ্ছে না। পাশা-পাশি ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পয়ঃনিষ্কাশনসহ সুবিধা থেকে বঞ্চিত।

আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে পৌর ১০নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সমর্থন প্রত্যাশী, সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে তিনি রান্ধুনীমূড়া ও মনিনাগ এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এসময় পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মী, সমর্থক, স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা এই ওয়ার্ডের মুল সমস্যা তুলে ধরেন।

এসময় স্থানীয়রা বিভিন্ন সমস্যা উপস্থাপন করলে তিনি দলীয় সমর্থন ও পৌরবাসীর ভোটে নির্বাচিত হলে তার সমাধান করবেন বলে আশ্বস্ত করেন। বিশেষ করে পৌরসভার অন্যতম প্রধান সমস্যা সুপ্রিয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার নিশ্চিত সমাধান আশ্বাস দেন।

বিজ্ঞাপন

এছাড়া তিনি সন্ধ্যার পর বলাখাল বাজার এলাকায় বিএনপির নেতাকর্মীদের সাথে চা-চক্রে যোগ দেন। এর আগে পৌরসভার ১, ২, ৩, ৪, ৫, ৭ ও ৮নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করে। তার এই গণসংযোগে ব্যাপক সাড়া ও জনসম্পৃক্ততা মিলেছে। গণসংযোগকালে তিনি স্থানীয় ও এলাকার লোকজনের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

এবং যেসব ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয় নেই, সেসব ওয়ার্ডে বিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে।

সংবাদকর্মীদের সাথে এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ হাসান মিয়াজী বলেন, আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে আমি মেয়র প্রার্থী। তবে বিএনপির একজন কর্মী হিসেবে আমি দলীয় সমর্থন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনিত করে সমর্থন দেয়, তাহলে আমি নির্বাচন করবো। আর যদি অন্য কাউকে সমর্থন করে, আমি তার সাথে থাকবো।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ইভার প্রেমে বাংলাদেশে চীনা যুবক, ধর্ম বদলে বিয়ে হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পানি ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা গ্রহন করা হবে: মেয়র প্রার্থী হাসান মিয়াজী কচুয়ায় স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যুর অভিযোগ, হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প রাজধানীতে পৃথক স্থান থেকে চার ম’র’দে’হ উদ্ধার হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কার্য-পরিষদ সদস্যদের শপথ কোস্ট গার্ডের জরুরি সেবায় লঞ্চে অসুস্থ নারীর জীবন রক্ষা ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুরে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের সন্তানের মৃত্যু চাঁদপুরে ৫৭১ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জনকে গ্রেপ্তার করলো ডিএমপি মালয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের পথে বাংলাদেশি নারী হকি দল রাজারগাঁওয়ে ইউপি নির্বাচনে সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমানের গণসংযোগ ও আলোচনা সভা মতলবে বাসের চাপায় অটোবাইক যাত্রী নিহত, আহত ৪ ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শাহরাস্তিতে মোবাইলে ব্যস্ত চিকিৎসক, অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চাঁদপুরের ঐক্যবদ্ধ বার্তা সাত লেখক-শিল্পী পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক