মতলবে বাসের চাপায় অটোবাইক যাত্রী নিহত, আহত ৪

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ সেপ্টেম্বর ১২, ২০২৬ | ১১:৫৩
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব-গৌরীপুর সড়কে জৈনপুর পরিবহনের বাসের চাপায় দাঁড়িয়ে থাকা অটোবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার সকালে মতলব-নারায়ণপুর সড়কের নাগদা বড় বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সাদিয়া আক্তার (২৫)। গুরুতর আহতরা হলেন- হোসনেয়ারা বেগম (৫০), জিলানী (৩৩), পারভীন (৪২) ও অটোবাইক চালক ফারুক হোসেন (৪৩)।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নাগদা বড় বাড়ির আবু জাফরের স্ত্রী রাজিয়া খাতুন শুক্রবার রাতে ক্যান্সারে মারা যান। তার জানাজায় অংশ নিতে সাদিয়া, হোসনেয়ারা, জিলানী ও পারভীন ঘিলাতলী থেকে একটি অটোবাইকে নাগদা বড় বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

সকালে নাগদা বড় বাড়ির সামনে মোড়ে রাস্তার পূর্ব পাশে অটোবাইকটি যাত্রী নামানোর জন্য দাঁড়িয়ে ছিল। এসময় বাবুরহাট থেকে ঢাকাগামী জৈনপুর পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১১-৪০৪৩) দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা অটোবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নূরে আলম অভি সাদিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আহত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বাস ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক চালকের নাম কাউসার হোসেন।

মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, “নিহতের মা সেলিনা বেগম বাদী হয়ে মামলা করেছেন। মামলায় বাস চালককে গ্রেপ্তার ও বাসটি জব্দ করা হয়েছে।”

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ড. সামছুল হক মডেল কলেজে পরিক্ষার্থী দুজন, পাস করেনি কেউ হাজীগঞ্জের মেনাপুরে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩ জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা ডেঙ্গু রোগীর লাশ বহন করতে গিয়ে অ্যাম্বুলেন্স চালক সোহেল নিজেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন শাহরাস্তির ৩ বিদ্যালয় পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার, এসএসসি ফল উন্নয়নে বিশেষ নির্দেশনা চাঁদপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাই ও তার স্ত্রীর ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ হাজীগঞ্জে লুঙ্গির ভাঁজে মিলল ৫১১ পিস ইয়াবা, গ্রেপ্তার শীর্ষ মাদক ব্যবসায়ী জুলহাস শাহরাস্তিতে যানজট নিরসনে পৌর প্রশাসকের উদ্যোগে সভা অনুষ্ঠিত ডেঙ্গুজ্বরে মারা যাওয়া মতলবের সামিরের স্বরণে সহপাঠীদের দোয়া কর্মদক্ষতা ও মানবিক সেবায় আস্থা অর্জন করছেন এসিল্যান্ড আনিসুর রহমান জেলায় ৪র্থ উপজেলায় শীর্ষে কেএফটি কলেজিয়েট স্কুল মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ও নীলাচল মন্দির বন্ধের দাবিতে চাঁদপুরে মানববন্ধন ঢাকা তেজগাঁও থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও ক্ষতিকর রং ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানে জরিমানা মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই: এনামুল হক বাদল জমকালো আয়োজনে কেএফটি কলেজিয়েট স্কুলে সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, বেপরোয়া প্রভাবশালীরা কচুয়ায় লন্ডন প্রবাসীর বাড়ির গাছ ও পুকুরের মাছ লুটে নিলো স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি