হাজীগঞ্জ পৌর ৬ নং ওয়ার্ডে জামে মসজিদে মেয়র প্রার্থী এ্যাডভোকেট ওমর ফারুক টিটুর জুম্মার নামাজ আদায়

Reporter
রেজাউল করিম নয়ন
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২৬ | ৭:০০
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণের নির্বাচনী অঙ্গীকার নিয়ে মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু পৌরবাসীর দোয়া,সমর্থন ও সহযোগিতা কামনায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

শুক্রবার(১১ সেপ্টেম্বর) দুপুরে জুম্মার পূর্বে মকিমাবাদ এলাকায় দোকানে-দোকানে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন।

এরপর পৌরসভার ৬ নং ওয়ার্ড মকিমাবাদ মিয়া বাড়ি জামে মসজিদে প্রবেশ করেন এবং মোতওয়াল্লী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,ধর্মপ্রাণ মুসল্লীবৃ্ন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ-কর্মী ও সমর্থকবৃন্দের সাথে কুশল বিনিময় করেন, তাদের খোঁজ-খবর নেন এবং গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। অত্র মসজিদে পবিত্র খুৎবার বয়ান শুনেন এবং অত্র মসজিদে জামাতে নামাজ আদায়ের পর অত্র মসজিদ এবং আশ-পাশ এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

বিজ্ঞাপন

লিফলেট বিতরণকালে অ্যাডভোকেট অ্যাডভোকেট ওমর ফারুক টিটু পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।

এ সময় তিনি বলেন, “স্মার্ট ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণ এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে আমি কাজ করতে চাই।”

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তার সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন। তারা আগামী দিনে পৌরবাসীর বাড়ি-বাড়ি গিয়ে অ্যাডভোকেট টিটুর পক্ষে জনমত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

এ সময় ৬ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বলেন, “অ্যাডভোকেট টিটু ভাই দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাই আসন্ন পৌর নির্বাচনে তাকে মেয়র হিসেবে দেখতে চান পৌরবাসী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শাহরাস্তিতে মোবাইলে ব্যস্ত চিকিৎসক, অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চাঁদপুরের ঐক্যবদ্ধ বার্তা সাত লেখক-শিল্পী পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক মতলব দক্ষিণে কিশোরীকে ধর্ষণের ভিডিও ধারণ, ধর্ষককে গণপিটুনি মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ওসি কামরুল হাসানের কঠোর অবস্থান চাঁদপুর লঞ্চঘাটে ২ কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ১২ বাংলা টিভির চাঁদপুর ডিজিটাল প্রতিনিধি হিসেবে জাহিদুল ইসলামের যোগদান হাজীগঞ্জ পৌর ৬ নং ওয়ার্ডে জামে মসজিদে মেয়র প্রার্থী এ্যাডভোকেট ওমর ফারুক টিটুর জুম্মার নামাজ আদায় স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী আইফোন ১৮ সিরিজ বাজারে, জানা গেল মডেলগুলোর দাম শীঘ্রই উদ্ধোধন: হাজীগঞ্জে অলিপুর ইউনিয়নের প্রস্তাবিত অস্থায়ী কার্যালয় পরিদর্শনে ইউএনও বিদ্রোহী নিয়ন্ত্রিত ডিআর কঙ্গোয় স্কুলে আগুন, প্রাণ গেল ২৯ শিশুর ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান, ভারতে পুতিন ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার প্রতি সহায় হয়েছেন’ মেয়র হই বা না হই, মানব সেবা করে যাবো: হাজী মোশারফ ট্রান্সফরমার চুরির মামলা না নেয়ায় চাঁদপুরের সেই ওসিকে ‘অযোগ্য ও অদক্ষ’ বলল আদালত, শাস্তি নিতে সুপারিশ মতলব দক্ষিণে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১টিতে অর্থদন্ড চাঁদপুরে নতুন কুঁড়ির সংগঠনের আয়োজনে মেহেদী উৎসব প্রতিযোগিতার প্রাক-প্রস্ততি সভা মাননীয় নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান