হাজীগঞ্জে ইউএনওর সঙ্গে নবনির্বাচিত ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের মতবিনিময়

Reporter
মোঃ ইউসুফ বেপারী
আপডেটঃ সেপ্টেম্বর ৮, ২০২৬ | ১১:২৫
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেনের সঙ্গে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি সালাউদ্দিন ফারুক মামুন।

সভায় হাজীগঞ্জ বাজারের বিভিন্ন সমস্যা, ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বাজারের উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। নবনির্বাচিত ব্যবসায়ী প্রতিনিধিরা বাজারের বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলো সমাধানে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বাজারের সার্বিক উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন তারা।

বিজ্ঞাপন

এ সময় নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান আয়োজন নিয়েও আলোচনা হয়।

মতবিনিময় সভায় হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি উমর ফারুক, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক বাহালুল আলম খোকন, সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ সিদ্দিকী, কোষাধ্যক্ষ মহসিন মিয়াজী, দপ্তর সম্পাদক হাবিব উল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদুল ইসলাম সজীব, প্রচার সম্পাদক আরমান তালুকদার, বাণিজ্য সম্পাদক আশ্রাফ আলী ও শিল্প সম্পাদক হাফেজ তানভীর হোসাইনসহ বিভিন্ন ওয়ার্ডের কমিশনাররা উপস্থিত ছিলেন।

সভা শেষে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত প্রতিনিধিরা নির্বাচনে দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে ২ হাজার ৫শ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছাড়াল ১০১ ডলার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের সম্মাননা পেলেন হাজীগঞ্জের আনিছুর রহমান চাঁদপুরে আদালতের নির্দেশে কবর থেকে আলোচিত সেলিম খান ও শান্ত খানের মরদেহ উত্তোলন মতলব বনিক সমিতির নির্বাচনে প্রচার সম্পাদকে মাহফুজ মল্লিক এগিয়ে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক শাহরাস্তিতে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় নৃত্য প্রতিযোগিতায় দেশ সেরা স্বর্ণপদক পেলেন চাঁদপুরের আকাশ হোসেন পলাশ ওসি এক ঘন্টা ও থাকতে পারবে না আওয়ামী ডেবিলদের সাথে আতাত করে: মো. জালাল উদ্দীন এমপি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি মক্কা চুক্তিতে সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু মতলব দক্ষিণে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও সভা বিশ্ব শিক্ষক দিবসে মতলব উত্তরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা