মতলব দক্ষিণে নজরুল বর্ষে বণাঢ্য র‌্যালী, আলোচনা সভা

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ৩১, ২০২৬ | ৮:৪৮
Link Copied Successfully!

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ও ‘নজরুল বর্ষ’ উপলক্ষে চাঁদপুরের মতলবে বর্ণাঢ্য র‍্যালি, স্মৃতি আলোচনা সভা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক সুসজ্জিত বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

র‍্যালি শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম।

বিজ্ঞাপন

মতলব সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আইনুন্নাহার কাদ্রীর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল হাই।
প্রধান অতিথি ও বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের জীবনাদর্শ, বিদ্রোহী চেতনা এবং বাংলা সাহিত্য ও সংগীতে তাঁর অনবদ্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, “কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সাম্যবাদের প্রতীক। আজকের তরুণ প্রজন্মের মাঝে তাঁর এই চেতনা ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি।”

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, মতলব প্রেসক্লাবের সভাপতি আমির খসরু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসান আল মামুন, মতলব প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক রেদওয়ান আহমেদ জাকির প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে ৭ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁদপুরে ২ হাজার ৫শ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছাড়াল ১০১ ডলার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের সম্মাননা পেলেন হাজীগঞ্জের আনিছুর রহমান চাঁদপুরে আদালতের নির্দেশে কবর থেকে আলোচিত সেলিম খান ও শান্ত খানের মরদেহ উত্তোলন মতলব বনিক সমিতির নির্বাচনে প্রচার সম্পাদকে মাহফুজ মল্লিক এগিয়ে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক শাহরাস্তিতে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় নৃত্য প্রতিযোগিতায় দেশ সেরা স্বর্ণপদক পেলেন চাঁদপুরের আকাশ হোসেন পলাশ ওসি এক ঘন্টা ও থাকতে পারবে না আওয়ামী ডেবিলদের সাথে আতাত করে: মো. জালাল উদ্দীন এমপি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি মক্কা চুক্তিতে সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু মতলব দক্ষিণে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও সভা