সাবেক এমপি এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ রফিকুল ইসলাম আর নেই

Reporter
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ আগস্ট ১৩, ২০২৬ | ১:৩৯
Link Copied Successfully!

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান ও চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ রফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে, এক মেয়ে , বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রয়াণে সামরিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
​১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামে জন্মগ্রহণকারী মুহাম্মদ রফিকুল ইসলাম পাকিস্তান বিমান বাহিনীর সারগোদা কলেজে শিক্ষা গ্রহণ করেন এবং ১৯৭১ সালে কমিশন লাভের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।

বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি এনডিইউ ও পিএসসি ডিগ্রি অর্জন করেন এবং মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখেন। সামরিক সার্ভিসের সর্বোচ্চ শিখরে পৌঁছে ২০০১ সালের ৪ জুন থেকে ২০০২ সালের ৮ এপ্রিল পর্যন্ত তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তাঁর অবসরগ্রহণের পর কোর্সমেট ফখরুল আজম বিমান বাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

বিজ্ঞাপন

​দীর্ঘ সামরিক জীবন থেকে অবসরের পর তিনি রাজনীতিতে সক্রিয় হন। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসন থেকে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। গণমানুষের প্রতিনিধি ও দেশের প্রতিরক্ষায় তাঁর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করছেন শুভানুধ্যায়ীরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বিমানবন্দরে আটকে গেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা মাহদী জীবন বাঁচাতে ধানক্ষেতে ছুটেছিল তাজমিন, শেষরক্ষা হলো না শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসীর মৃত্যু অক্টোবরে প্রথম সপ্তাহে ডেঙ্গুতে ৪৯ জনের মৃত্যু রহিমনগর ইউসুফ সফর আলী দারুলউলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন শরীফ মজুমদার খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই সম্পন্ন মাদক নির্মূল করার ঘোষণা: রাজারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল করিম বেপারী মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও কেককাটা চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবী দলের নৌ র‍্যালি আবদুল মান্নান মিয়ার মৃত্যুতে মেয়র প্রার্থী জাকির মজুমদারের শোক কচুয়ায় সড়কের পাশ থেকে হেলপারের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রাজারগাঁওয়ের মাওলানা তানজিম আহমেদের সরকারি শিক্ষা বৃত্তিতে তুরস্ক গমন ফরিদগঞ্জে পুড়েছে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান, রক্ষা পেল শতাধিক সৌদির দুই আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেন চিকিৎসক চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক আজ থেকে চাঁদপুরে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু, পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ