‘অরুণাচল’ ছাড়তে নারাজ চীন, ভারতকে কড়া হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
আপডেটঃ আগস্ট ১১, ২০২৬ | ৭:১৩
Link Copied Successfully!

ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের দাবি করে অঞ্চলটির ওপর ভারতের নিয়ন্ত্রণ ও নামকরণকে পুনরায় প্রত্যাখ্যান করেছে চীন। বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দাবি করা ‘ছাং’আন’ অঞ্চল চীনের ভূখণ্ড এবং সেখানকার স্থানের নাম পরিবর্তন করে ভারতীয় নাম দেওয়ার উদ্যোগ অবৈধ ও অকার্যকর।

সোমবার বেইজিংয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন এ মন্তব্য করেন।

গত ৭ আগস্ট ভারতের পক্ষ থেকে অরুণাচল প্রদেশের ২৭টি স্থানের নতুন নাম ঘোষণা করা হয়। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কুও চিয়া খুন বলেন, ভারতের অবৈধভাবে প্রতিষ্ঠিত তথাকথিত ‘অরুণাচল প্রদেশ’কে চীন কখনোই স্বীকৃতি দেয়নি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ছাং’আন চীনের অংশ এবং এখানকার চীনা নামগুলো দীর্ঘদিন ধরে প্রচলিত। ভারত স্থানগুলোর নাম পরিবর্তন করলেও অঞ্চলটি যে চীনের ভূখণ্ড, সেই বাস্তবতায় কোনো পরিবর্তন আসবে না। এ কারণে ভারতের এমন উদ্যোগ সম্পূর্ণ অবৈধ, অকার্যকর ও গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা