বিয়ে করলেই ৫ লাখ টাকা দিচ্ছে সরকার

অনলাইন ডেস্ক
আপডেটঃ আগস্ট ১১, ২০২৬ | ৫:৩৪
Link Copied Successfully!

বর্ণপ্রথা ও সামাজিক বৈষম্য দূর করতে ভিন্ন জাতের বিয়েতে ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার সুযোগ দিচ্ছে ভারতের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়। ‘আম্বেদকর সোশ্যাল ইন্টিগ্রেশন স্কিম’-এর আওতায় এ অর্থসহায়তা দেওয়া হচ্ছে।

পূর্বে এই প্রকল্পের আওতায় অনুদানের পরিমাণ আড়াই লাখ টাকা থাকলেও পরবর্তীতে তা বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়। অনুদানের একাংশ সরাসরি নবদম্পতির যৌথ ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হয় এবং বাকি অংশ ফিক্সড ডিপোজিট হিসেবে রাখা হয়।

তবে এই সুবিধা পেতে কিছু শর্ত পূরণ করতে হবে। স্বামী বা স্ত্রীর মধ্যে যেকোনো একজনকে সরকার স্বীকৃত সংরক্ষিত বা অনগ্রসর সম্প্রদায়ের হতে হবে এবং অন্যজনকে সাধারণ শ্রেণির হতে হবে।

বিজ্ঞাপন

পাশাপাশি বিবাহটি ‘হিন্দু ম্যারেজ অ্যাক্ট ১৯৫৫’ অথবা ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এর অধীনে নিবন্ধিত (রেজিস্ট্রি) হওয়া বাধ্যতামূলক। সুবিধাটি কেবল প্রথম বিয়ের ক্ষেত্রেই প্রযোজ্য এবং বিয়ের এক বছরের মধ্যে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও সভা বিশ্ব শিক্ষক দিবসে মতলব উত্তরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জামদানি শাড়িতে মায়াবী লুক, অপরূপ সৌন্দর্যে মুগ্ধ করলেন চিত্রনায়িকা পূর্ণিমা ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের প্রবাস থেকে দেশে ফেরায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীকে ফুলেল শুভেচ্ছা হাজীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে ৬ গুণীশিক্ষককে সংবর্ধনা চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা চাঁদপুরে জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় মতলবে জাল নোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে নানান আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত “দরজা সবার জন্য খোলা” ফাইলের ফাঁকে অসহায় খায়রন্নেছাদের কথাও শুনেন হাজীগঞ্জ ইউএনও ইবনে আল জায়েদ অদম্য হাফছা আক্তার: হুইলচেয়ার থেকে জাতীয় শিক্ষক সম্মাননার মঞ্চে ‎রাবিতে ছাত্রদলের হামলায় ১০ সাংবাদিক আহত, গুরুতর ৪ সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজ জাতীয়করণ দানপত্র দলিল হস্তান্তর নিরাপদ খাদ্য নিশ্চিতে চাঁদপুরে হোটেল-রেস্তোরাঁর শেফ ও মালিকদের প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া: শ্রমমন্ত্রী ১ হাজার ৭৭ কিলোমিটার রেলপথে যুক্ত হবে পঞ্চগড়-কক্সবাজার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো আখতারুজ্জামানকে