স্বপ্ন ডাক্তার হওয়ার, এসএসসিতে জিপিএ-৫ তাহারিনের ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী তাহারিন খন্দকারের কৃতিত্ব

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ আগস্ট ১০, ২০২৬ | ৭:০১
Link Copied Successfully!

স্বপ্ন তার ডাক্তার হওয়ার। মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে এগিয়ে চলা মেধাবী ছাত্রী তাহারিন খন্দকার এসএসসি পরীক্ষায় অর্জন করেছে জিপিএ-৫। তার এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মাঝে আনন্দের বন্যা বইছে।

সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর জানা যায়, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাহারিন খন্দকার কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জন করেছে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী তাহারিন নিয়মিত অধ্যয়ন, কঠোর পরিশ্রম ও শিক্ষকদের দিকনির্দেশনার মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে।

তাহারিন খন্দকারের বাবা রিয়াজুল ইসলাম খন্দকার এবং মা রোজিনা আক্তার। মেয়ের এই সাফল্যে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাদের প্রত্যাশা, তাহারিন ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে একজন আদর্শ চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে এবং মানুষের কল্যাণে কাজ করবে।

বিজ্ঞাপন

তাহারিন জানায়, “ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। মানুষের সেবা করাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। আমার এই ফলাফলের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অনেক অবদান রয়েছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে আমার স্বপ্ন পূরণ করতে চাই।”

তাহারিনের শিক্ষকরা জানান, সে একজন মেধাবী, পরিশ্রমী ও নিয়মিত ছাত্রী। পড়াশোনার পাশাপাশি তার মধ্যে ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্ন রয়েছে। তার এই সাফল্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগাবে।

তাহারিন খন্দকারের জিপিএ-৫ অর্জনের খবরে তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তার স্বপ্নের পথে আরও সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন সবাই।

বিজ্ঞাপন

ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থীর সাফল্য যেন ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণের প্রথম ধাপ এমনটাই প্রত্যাশা পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ছুটির দিনে ঘুরতে গিয়ে সিলেটে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ২ পর্যটক নিহত, আহত ৮ মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ চাঁদপুরে কারাতে সেমিনার, অংশ নিলেন শতাধিক প্রশিক্ষণার্থী ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার চাঁদপুরে ইলিশ বিক্রির দায়ে তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা, ১ মণ ইলিশ জব্দ বিমানবন্দরে আটকে গেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা মাহদী জীবন বাঁচাতে ধানক্ষেতে ছুটেছিল তাজমিন, শেষরক্ষা হলো না শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসীর মৃত্যু অক্টোবরে প্রথম সপ্তাহে ডেঙ্গুতে ৪৯ জনের মৃত্যু রহিমনগর ইউসুফ সফর আলী দারুলউলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন শরীফ মজুমদার খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই সম্পন্ন মাদক নির্মূল করার ঘোষণা: রাজারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল করিম বেপারী মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও কেককাটা চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবী দলের নৌ র‍্যালি আবদুল মান্নান মিয়ার মৃত্যুতে মেয়র প্রার্থী জাকির মজুমদারের শোক কচুয়ায় সড়কের পাশ থেকে হেলপারের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রাজারগাঁওয়ের মাওলানা তানজিম আহমেদের সরকারি শিক্ষা বৃত্তিতে তুরস্ক গমন ফরিদগঞ্জে পুড়েছে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান, রক্ষা পেল শতাধিক