মতলবের ৯ মামলার আসামী ইউসুফ হাজরাকে আদালতে প্রেরণ

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ৮, ২০২৬ | ৪:০৫
Link Copied Successfully!

মতলবের আলোচিত মাদকের সহ ৯ মামলার আসামী ইউসুফ হাজরাকে শনিবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ। গত ৭ আগস্ট ডেমরা থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে মতলব মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিকের নেতৃত্বে এসআই সুজিত চন্দ্র দে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইউসুফ হাজরাকে আটক করে মতলব দক্ষিণ থানায় নিয়ে আসে।

সে মতলব দক্ষিণ উপজেলার দেলদিয়া গ্রামের মৃত দেলোয়ার হাজার ছেলে। এছাড়া তিনি উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের বহিষ্কৃত মেম্বার ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক।

তাকে গ্রেফতার করায়  এলাকাবাসীর মধ্যে  স্বস্তি ফিরে এসেছে বলে জানা ভুক্তভোগী পরিবার । দীর্ঘদিন সে এলাকায় মাদকের সর্বরাজ্য গড়ে তুলেছে এবং সাধারণ মানুষদের উপর অন্যায় অত্যাচর করেছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। উপাদী উত্তর ইউনিয়নের আচলছিলা, দেলদিয়া ও ধুলিয়াউরা গ্রামবাসীর এক আতঙ্কের নাম ছিল ওই ইউসুফ হাজরা।

বিজ্ঞাপন

মতলব দক্ষিণ থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সে পলাতক ছিল। ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারনে বিধি মোতাবেক তাকে ওই পরিষদের মেম্বার পদ থেকে বহিষ্কার করা হয়।

তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মামলা রয়েছে মোট ৯টি।তন্মোধ্যে মাদকের মামলাই ৫ টি। ২০১৯ সালেই তার বিরুদ্ধে মাদকের মামলা হয় ৪ টি, ২০২২ সালে হয় ১টি। এছাড়া তার বিরুদ্ধে ২০১৫, ২০১৯, ২০২১ও ২০২৫ সালে বিভিন্ন অপরাধে ৪টি মামলা হয়েছে। ২০১৯ সালের ২১ মে মাসে মাদকের যে মামলাটি হয়েছে ( মামলা নং ১৬) ওই মামলায় তাকে ১ বছরের সাজা ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের সাজা দেন আদালত।
এই মামলায় পলাতক ও গ্রেফতারী পরোয়ানা থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, ইউসুফ হাজরার বিরুদ্ধে থানায় মাদকের মামলা রয়েছে ৫ টি এবং অন্যান্য মামলা রয়েছে ৪ টি । মাদকের ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে ওয়ারেন্টমুলে গ্রেফতার করা হয়।শনিবার তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জামদানি শাড়িতে মায়াবী লুক, অপরূপ সৌন্দর্যে মুগ্ধ করলেন চিত্রনায়িকা পূর্ণিমা ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের প্রবাস থেকে দেশে ফেরায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীকে ফুলেল শুভেচ্ছা হাজীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে ৬ গুণীশিক্ষককে সংবর্ধনা চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা চাঁদপুরে জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় মতলবে জাল নোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে নানান আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত “দরজা সবার জন্য খোলা” ফাইলের ফাঁকে অসহায় খায়রন্নেছাদের কথাও শুনেন হাজীগঞ্জ ইউএনও ইবনে আল জায়েদ অদম্য হাফছা আক্তার: হুইলচেয়ার থেকে জাতীয় শিক্ষক সম্মাননার মঞ্চে ‎রাবিতে ছাত্রদলের হামলায় ১০ সাংবাদিক আহত, গুরুতর ৪ সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজ জাতীয়করণ দানপত্র দলিল হস্তান্তর নিরাপদ খাদ্য নিশ্চিতে চাঁদপুরে হোটেল-রেস্তোরাঁর শেফ ও মালিকদের প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া: শ্রমমন্ত্রী ১ হাজার ৭৭ কিলোমিটার রেলপথে যুক্ত হবে পঞ্চগড়-কক্সবাজার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো আখতারুজ্জামানকে এলপিজির নতুন দাম ঘোষণা, রাত থেকেই কার্যকর হাজীগঞ্জে অসহায় পরিবারের পাশে সর্বতারা সমাজ কল্যাণ প্রবাসী সংগঠন