সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনীর ওপর হুথিদের হামলা, নিহত বেড়ে ৫৮

অনলাইন ডেস্ক
আপডেটঃ আগস্ট ৮, ২০২৬ | ১০:২৩
Link Copied Successfully!

সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর ওপর ইরান-সমর্থিত হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ওই হামলার ঘটনা ঘটে। দেশটির গৃহযুদ্ধের গত চার বছরের মধ্যে এটি অন্যতম প্রাণঘাতী দিন। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আরব নিউজ।

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের সঙ্গে ইয়েমেন ক্রমেই জড়িয়ে পড়ছে। এর মধ্যেই হুথিরা সরকারি বাহিনী এবং প্রতিবেশী সৌদি আরবের বিরুদ্ধে হামলা বাড়িয়েছে। সৌদি আরব যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের প্রধান সমর্থক।

নাম প্রকাশ না করার শর্তে ওই সামরিক সূত্র জানায়, হামলায় অন্তত ৫৮ সরকারি সেনা নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। এর আগে চিকিৎসাসংশ্লিষ্ট সূত্রগুলো ৩৮ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধকে ঘিরে মধ্যপ্রাচ্যে যে সংঘাত ছড়িয়ে পড়েছে, ইয়েমেনও তার নতুন একটি ফ্রন্টে পরিণত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার সেনা ক্যাম্পগুলোতে চালানো হামলা ২০২২ সালের পর ইয়েমেনে সবচেয়ে ভয়াবহ হামলা।

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী “উপযুক্ত স্থান ও সময়ে” এসব হামলার জবাব দেবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সংঘাত সীমান্ত পেরিয়ে সৌদি আরবেও ছড়িয়ে পড়ে। সৌদি কর্মকর্তারা জানান, দেশটির দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় হুথিদের হামলায় ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
নারিকেলি চিকেন তৈরির রেসিপি জেনে নিন ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনীর ওপর হুথিদের হামলা, নিহত বেড়ে ৫৮ থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কবার্তা জারি মতলবে শহীদ রাব্বির কবর জিয়ারত করলেন জেলা ছাত্রদল শাহরাস্তিতে মেডিল্যাব হসপিটালে আবারও প্রায় ৫ কেজি ওজনের পেটের টিউমার অপসারণ করলেন আলোচিত সেই সার্জন হাজীগঞ্জ পৌর ৮ নং ওয়ার্ড টোরাগড় পূর্বপাড়া জামে মসজিদে মেয়র প্রার্থী টিটুর জুম্মার নামাজ আদায় ও কুশল বিনিময় বলাখালে মেয়র প্রার্থী হাসান মিয়াজীর দুই দিনব্যাপী ব্যাপক গণসংযোগ নিজ ঘরে আগুন: মাদকাসক্ত ছেলে গ্রেফতার, আদালতে সোপর্দ ফরিদগঞ্জের পশ্চিম হাঁসায় পুনর্নির্মিত মসজিদের উদ্বোধন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে শিল্প সম্পাদক পদে দোয়া ও সমর্থন চাইলেন হাফেজ মোহাম্মদ তানভীর ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার সিলেট ও বগুড়ায় সড়কে ঝরল ১৫ প্রাণ শাহরাস্তিতে মিরাজকে অটোরিকশা উপহার দিলেন জামায়াতে ইসলামী কচুয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড: ক্ষতি ১০ লাখ টাকা চাঁদপুরে একযোগে ৩১ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বদলি চাঁদপুরে ১ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে দপ্তর সম্পাদক পদে দোয়া ও সমর্থন চাইলেন সাংবাদিক মোহাম্মদ কামাল হোসেন মতলব দক্ষিণে মানববন্ধনে বক্তাগণ – পেন্নাই সড়কে আমরা আর লাশ দেখতে চাই না, অন্যথায় বাস চলাচল বন্ধ করে দেয়া হবে