মতলব দক্ষিণে মানববন্ধনে বক্তাগণ – পেন্নাই সড়কে আমরা আর লাশ দেখতে চাই না, অন্যথায় বাস চলাচল বন্ধ করে দেয়া হবে

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ৬, ২০২৬ | ৯:৫১
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলায় সড়ক দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার বিকাল তিনটায় পানির ট্যাংকি এলাকায় সচেতন মহলের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে বাবুরহাট সড়কের রালদিয়া এলাকায় জৈনপুর পরিবহন নামক এক বাসের ধাক্কায় সিএনজির ১ যাত্রী ঘটনাস্থলেই মারা যায় এবং আরো ২ যাত্রী ও চালক গুরুতর আহত হয়।

এ ঘটনাসহ সম্প্রতি মতলব – গৌরীপুর পেন্নাই সড়কে অসংখ্য প্রাণহানির ঘটনা ঘটেছে। বহুবার জৈনপুর পরিবহন, জৈনপুর এক্সপ্রেস ও মতলব এক্সপ্রেস চালকের শতর্কতার সহিত বাস চালানোর নির্দেশনা দেয়া সত্ত্বেও কর্ণপাত না করায় ওই তিনটি বাসের বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা অটো গাড়ি মালিক ও ড্রাইভার কল্যাণ সমিতির সভাপতি মাওলানা আনসার উদ্দিন ও সাধারণ সম্পাদক ভিপি জাহাঙ্গীর প্রধানসহ সচেতন মহলের ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন,মতলব সড়কে আমরা আর লাশ দেখতে চাই না, চাই ফিটনেস বিহীন বাস এবং ওই বাসের ড্রাইভার থাকবে অভিজ্ঞতা সম্পন্ন। বক্তারা আরও বলেন, পেন্নাই সড়কের কোথাও যেন অদক্ষ চালকের কারনে দুর্ঘটনা না ঘটে। দুর্ঘটনায় পঙ্গুত্ব ও প্রাণহানি রোধ করতে অদক্ষ চালক ও হেলপার দিয়ে ফিটনেস বিহীন বাস চলাচল বন্ধ করা না হলে ওই বাস চলাচল বন্ধ করে দেয়া হবে। এই সড়কে চলাচলকারী জৈনপুর পরিবহন, জৈনপুর এক্সপ্রেস ও মতলব এক্সপ্রেস নামীয় বাসগুলোর চালকদের বাধ্যতামূলক ডোপ টেস্ট করানো উচিত। সড়কের বাঁকগুলোর মধ্যে চালকদের বেপোয়ারা ভাবে গাড়ি চালানোর কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটছে।

প্রশাসনের উদ্দেশ্য বক্তারা বলেন, বাবুরহাট ও মতলব থেকে দুরপাল্লার যেসব যাত্রীবাহী বাস চলাচল করছে তা নিয়মিত মনিটরিং করার পাশাপাশি অভিযান চালাতে হবে।

ফিটনেসবিহীন বাস,অদক্ষ চালক ও হেলপার দিয়ে বাস চালানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞাপন

আমরা চাই মতলবে একটি সুন্দর ও নিরাপদ সড়ক ব্যবস্থা।
মানববন্ধনে অটোগাড়ী মালিক কণ্যান সমিতির সহ সভাপতি শাহজালাল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাবু, কোষাধাক্ষ্য আক্তার হোসেন, মতলব দক্ষিণ উপজেলা থেকে চলাচলকারী অটো গাড়ির মালিক ও চালকসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এদিকে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক সচেতন মহলের দাবির প্রতি সমর্থন জানিয়ে সাংবাদিকদের বলেন,আগামী রবিবার সকাল দশটায় উপজেলা পরিষদে মতলব এক্সপ্রেস, জৈনপুর পরিবহন, জৈনপুর এক্সপ্রেস বাস মালিক,ড্রাইভার ও হেলপারদের নিয়ে আলোচনায় বসা হবে।ওই সভায় সচেতনমহল,সাংবাদিক ও সুধীজন উপস্থিত থাকবেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ছুটির দিনে ঘুরতে গিয়ে সিলেটে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ২ পর্যটক নিহত, আহত ৮ মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ চাঁদপুরে কারাতে সেমিনার, অংশ নিলেন শতাধিক প্রশিক্ষণার্থী ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার চাঁদপুরে ইলিশ বিক্রির দায়ে তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা, ১ মণ ইলিশ জব্দ বিমানবন্দরে আটকে গেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা মাহদী জীবন বাঁচাতে ধানক্ষেতে ছুটেছিল তাজমিন, শেষরক্ষা হলো না শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসীর মৃত্যু অক্টোবরে প্রথম সপ্তাহে ডেঙ্গুতে ৪৯ জনের মৃত্যু রহিমনগর ইউসুফ সফর আলী দারুলউলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন শরীফ মজুমদার খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই সম্পন্ন মাদক নির্মূল করার ঘোষণা: রাজারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল করিম বেপারী মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও কেককাটা চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবী দলের নৌ র‍্যালি আবদুল মান্নান মিয়ার মৃত্যুতে মেয়র প্রার্থী জাকির মজুমদারের শোক কচুয়ায় সড়কের পাশ থেকে হেলপারের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রাজারগাঁওয়ের মাওলানা তানজিম আহমেদের সরকারি শিক্ষা বৃত্তিতে তুরস্ক গমন ফরিদগঞ্জে পুড়েছে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান, রক্ষা পেল শতাধিক