জাপানে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, আটকা বহু মানুষ

অনলাইন ডেস্ক
আপডেটঃ জুলাই ২৮, ২০২৬ | ৭:৩৫
Link Copied Successfully!

জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একটি বহুতল শপিং মলের অংশবিশেষ ধসে পড়ে বহু মানুষ আটকা পড়েছেন। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় আহত হয়েছেন অসংখ্য মানুষ। তাদের মধ্যে অন্তত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিকম্পের পর উপকূলীয় অঞ্চলে জারি করা সুনামি সতর্কতাও কয়েক ঘণ্টা পর প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে জাপানে এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। সংস্থাটির হিসাবে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মাত্রা ৬ দশমিক ৮ বলে উল্লেখ করেছে।

ভূমিকম্পের পরপরই উত্তর-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়। পরিস্থিতি পর্যবেক্ষণের পর কয়েক ঘণ্টা পর সেই সতর্কতা তুলে নেওয়া হয়।

বিজ্ঞাপন

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি জানিয়েছেন, ভূমিকম্পের পর উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ভবনে আগুন লাগে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তিনি বলেন, এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজন আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, কোথাও কোথাও অগ্নিকাণ্ড ঘটেছে। এছাড়া কয়েকটি সেতু, সড়ক ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরকারি সংবাদমাধ্যম এনএইচকের সম্প্রচারিত ভিডিওতে প্রধান দ্বীপ কায়ুসুর বিভিন্ন এলাকায় আগুন জ্বলতে দেখা গেছে। এছাড়া কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে এবং বিভিন্ন সড়কে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে। সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পে অন্তত ১২টি বাড়ি ধসে পড়েছে।

এদিকে ‘কাশিমা’ শহরের একটি বহুতল শপিং মলের দ্বিতীয় তলা ধসে পড়ায় সেখানে বহু মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। উদ্ধারকারীরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে যাচ্ছেন। এর আগে পুলিশ জানায়, কাশিমার ‘এইন’ নামে একটি শপিং মলে বিস্ফোরণের মতো শব্দ শোনার খবর তারা পেয়েছিল। তবে সে সময় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা